সংগৃহীত
অপরাধ

বিএনপির ১১ নেতাকর্মীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ভাটারা থানা এলাকায় নাশকতার অভিযোগে দায়েরকৃত মামলায় বিএনপির ১১ নেতাকর্মীকে আড়াই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ১০ হাজার টাকা এবং আরও ৩ মাসের কারাভোগ করতে হবে।

রোববার (৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. আতাউর রহমান, হেলাল ডালি, লালন বেপারি, বাবুল শেখ, মফিজুর রহমান, কাজী হজরত আলী, মো. জাকির হোসেন বেপারি, মো. জাকির হোসেন বাগমার, মো. এরশাদ আলী খান, মো. মইজুল ইসলাম দর্জি, মো. আলী মিয়া।

রাজধানীর ভাটারা এলাকায় নাশকতার অভিযোগে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে পুলিশ বাদী হয়ে এ মামলা করেন। মামলা তদন্ত শেষে ১২ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা