সংগৃহিত
জাতীয়

বাংলাদেশ স্কাউট দিবস ২০২৪ পালিত

নিজস্ব প্রতিবেদক: আজ আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে বাংলাদেশ স্কাউট দিবস ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান।

এসময় ৮ এপ্রিল বাংলাদেশ স্কাউট দিবসকে জাতীয় দিবস হিসেবে অন্তর্ভূক্তির জন্য মন্ত্রীকে অনুরোধ করলে তিনি তা বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান জাতীয় কমিশনার ড. মো: মোজাম্মেল হক খান বলেন, গত বছরের ন্যায় এবারও স্কাউট দিবস উপলক্ষে ৫০ লাখ বৃক্ষরোপণ করা হবে। দেশের শিশু, কিশোর ও যুবাদের স্কাউটিং পদ্ধতিতে প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল, সৎ, চরিত্রবান, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্কাউটিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। সারা বিশ্বে প্রায় ২৪ লাখ স্কাউট সদস্য রয়েছে। বিশ্বে সংখ্যা হিসেবে এর অবস্থান চতুর্থ।

এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ স্কাউটসের উপদেষ্টা ড. শাহ মোহাম্মদ ফরিদ, বাংলাদেশ স্কাউটসের উপদেষ্টা ড. মো: আব্দুল করিম, বাংলাদেশ স্কাউটসের স্পেশাল ইভেন্টস বিষয়ক জাতীয় কমিটির সভাপতি ও সাবেক সচিব মো: মফিজুল ইসলাম, বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (স্পেশাল ইভেন্টস), মো: ফসিউল্লাহ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কাব, রোভারদের পরিবেশনায় মনোজ্ঞ এক সাংস্কৃতিক সন্ধ্যা সকলকে কিছুক্ষণ মোহাচ্ছন্ন করে রাখে।

প্রসঙ্গত, ১৯৭২ সালের ৮ এপ্রিল বাংলাদেশে স্কাউটিংয়ের সূচনা দিবস হিসেবে ২০২২ সাল থেকে ৮ এপ্রিল বাংলাদেশ স্কাউটস দিবস উদ্‌যাপন করা হচ্ছে। ১৯৭৪ সালে বিশ্ব স্কাউটস সংস্থার ১০৫ তম সদস্য হিসেবে স্বীকৃতি পেয়েছিল 'বাংলাদেশ স্কাউটস সমিতি'।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা