ছবি: সংগৃহীত
জাতীয়

বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিনিয়োগকারীরা: সার্জিও গোর

নিজস্ব প্রতিবেদক

মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা দেখছেন। এ লক্ষ্যেই খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের একটি বিনিয়োগকারী প্রতিনিধি দল ঢাকা সফর করবে বলে জানিয়েছেন দেশটির বিশেষ দূত সার্জিও গোর।

শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ উল্লেখ করে সার্জিও গোর বলেন, “মার্কিন বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল আগামী সপ্তাহেই বাংলাদেশ সফরে আসবে। সফরকালে তারা বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করবেন এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন।”

তিনি আরও জানান, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদারের বিষয়েও গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সার্জিও গোর দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক অংশীদারত্বকে নতুন উচ্চতায় নেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই দেশের সামনে থাকা সম্ভাবনাগুলো কাজে লাগিয়ে যৌথ উদ্যোগের মাধ্যমে ইতিবাচক ফল অর্জন সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

তিন দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে সার্জিও গোর গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান। সফরের দ্বিতীয় দিন শুক্রবার (৩১ জুলাই) তিনি কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। সেখানে তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনমান, মানবিক সহায়তার বর্তমান অবস্থা এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তিনি সরকারি কর্মকর্তা ও আন্তর্জাতিক সাহায্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বিশেষ দূতের সফরকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও চলমান দ্বিপাক্ষিক সংলাপের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। আজ শনিবার এই সফর শেষ করে তাঁর ঢাকা ত্যাগের কথা রয়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

থাইরয়েডে কেন খাবেন মাখানা?

থাইরয়েডের সমস্যা ধরা পড়ার পর খাবারের তালিকা নির্বাচন করা এবং প্রতিদিনের সকা...

বিশ্বের অর্ধেক মানুষ ডেঙ্গু ঝুঁকিতে

বিশ্বের প্রায় অর্ধেক মানুষই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে বলে স...

যুদ্ধের ধ্বংসস্তূপে গাজার শিশুদের শিক্ষার লড়াই

ইসরায়েলি হামলা ও ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যেও সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে...

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী: তদন্ত কমিটি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত তৎকালী...

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ফোফানা

আইভরি কোস্টের অভিজ্ঞ মিডফিল্ডার সেকো ফোফানা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা