সংগৃহীত
খেলা

বাংলাদেশে আসবে চ্যাম্পিয়নস ট্রফি

ক্রীড়া প্রতিবেদক

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ শুরু হওয়ার কথা আগামী ১৯ ফেব্রুয়ারি। সেই হিসাবে টুর্নামেন্ট শুরু হতে বাকি আরো ৯৪ দিন। আনুষ্ঠানিকভাবে সূচি এখনো ঘোষণা করেনি আইসিসি। এমনকি টুর্নামেন্ট পাকিস্তানে হবে কিনা, তা নিয়েও আছে অনিশ্চিয়তা।

কারণ, পাকিস্তানে দল পাঠাতে রাজি নয় ভারত সরকার। এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) এবার কোনো ছাড় দিতে চাইছে না। যে করেই হোক, চ্যাম্পিয়নস ট্রফি নিজেদের মাটিতে আয়োজন করতে চাইছে পিসিবি।

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের রেষারেষির মধ্যেই শনিবার থেকে বিশ্ব ভ্রমণ শুরু করেছে চ্যাম্পিয়নস ট্রফি। ট্রফির এ ভ্রমণে সহযোগিতা করছে দুবাইভিত্তিক বহুজাতিক লজিস্টিক কোম্পানি ‘ডিপি ওয়ার্ল্ড’। ক্রিকেটপ্রেমীদের মধ্যে টুর্নামেন্টের আকর্ষণ বাড়াতেই আইসিসির এমন উদ্যোগ।

শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকে দিয়ে শুরু হয়েছে চ্যাম্পিয়নস ট্রফি ট্যুর। রবিবার নিয়ে যাওয়া হবে ঐতিহ্যবাহী স্থান তক্ষশীলা ও খানপুরে। ট্রফি প্রদর্শনীর শুরুর দিকে থাকবেন পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার শোয়েব আখতার। পাকিস্তানের পর টুর্নামেন্টে অংশ নিতে চলা বাকি দেশগুলোতেও হবে ট্রফি প্রদর্শনী। দেশগুলো ঘুরে ট্রফিটি আয়োজক দেশ পাকিস্তানে ফিরবে আগামী বছরের ২৭ জানুয়ারি।

বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণকারী দল হওয়ায় স্বাভাবিকভাবে এখানেও ট্রফি নিয়ে আসা হবে। সূচি অনুযায়ী, বাংলাদেশে চ্যাম্পিয়নস ট্রফির প্রদর্শনী হবে আগামী ১০ থেকে ১৩ ডিসেম্বর। ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়াম এবং কক্সবাজার সমুদ্রসৈকতে ট্রফি প্রদর্শনের কথা রয়েছে।

সর্বশেষ বাংলাদেশে আইসিসি আয়োজিত কোনো ট্রফি নিয়ে আসা হয়েছিল গত বছরের আগস্টে। সেটি ছিল ওয়ানডে বিশ্বকাপের ট্রফি, যা ফটোসেশনের জন্য পদ্মা সেতুতে নিয়ে যাওয়া হয়েছিল।

এখন প্রশ্ন থেকে যায়, ভারত সরকার যেহেতু পাকিস্তানে দলকে পাঠাতে চায় না, তা ছাড়া পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদে ট্রফির প্রদর্শনী নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইসিসির কাছে আপত্তি জানিয়েছে, তাহলে কি ভারতে ট্রফি নিয়ে যাওয়া হবে?

উত্তর হলো, হ্যাঁ। ভারতেই সবচেয়ে বেশি ১২ দিন ট্রফির প্রদর্শনী হবে। ২০২৫ সালের ১৫ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত সময় ভারতে থাকবে চ্যাম্পিয়নস ট্রফি। ২৭ জানুয়ারি ট্রফিটি আবারো পাকিস্তানে ফিরবে।

পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে ট্রফি ট্যুর নিয়ে ভারতের আপত্তির পর প্রদর্শনীর সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচিতে পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন মুজাফফরাবাদের নাম নেই। দুই দেশের বিরোধপূর্ণ কোনো অঞ্চলে ট্রফি না নেওয়ার বিষয়টি পিসিবি নিশ্চিত করেছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা