ছবি-সংগৃহীত
খেলা

বাংলাদেশকে ৩৬৫ রানের লক্ষ্য দিল ইংল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক: ভারতের ধর্মশালায় অনুষ্ঠিত ১৩ তম ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ২য় ম্যাচে বোলিংয়ে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তবে সময়ের সঙ্গে সঙ্গেই ধার হারিয়েছেন তাসকিন-মুস্তাফিজরা। সেই সুযোগেই চড়াও হয়েছেন ইংলিশ ব্যাটাররা। বিশেষ করে ডেভিড মালান। মালানের সেঞ্চুরি আর জো রুটের হাফ সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে ইংলিশরা।

মঙ্গলবার (১০ অক্টোবর) ধর্মশালায় হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান তুলে ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১৪০ রান করেছেন মালান। বাংলাদেশের হয়ে মেহেদী ৪ উইকেট শিকার করেছেন।

গত ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নতুন বলে সুবিধা করতে না পারলেও ইংল্যান্ডের বিপক্ষে শুরুটা ভালোই করেন তাসকিন-মুস্তাফিজ। শুরুটা ধীরগতির হলেও সময়ের সঙ্গে সঙ্গেই রানের গতি বাড়িয়েছে ইংল্যান্ড।

দুই ওপেনার মালান ও বেয়ারস্টোর সাবলীল ব্যাটিংয়ে ৪৯ বলেই প্রথম অর্ধশতক স্পর্শ করে ইংলিশরা। সাফল্যের খোঁজে দশ ওভারের মধ্যেই ৫জন বোলার ব্যবহার করেন সাকিব। তিন পেসারের সঙ্গে হাত ঘুরিয়েছেন সাকিব-মিরাজও। তবে কেউই সাফল্যের দেখা পাননি। ফলে প্রথম পাওয়ার প্লে শেষে কোনো উইকেট না হারিয়ে ৬১ রান তুলে ইংল্যান্ড।

উড়ন্ত সূচনার পর মালান-বেয়ারস্টো পাত্তায়ই দিচ্ছিলেন না সাকিব-মিরাজদের। বারবার বোলিং পরিবর্তন করেও সাফল্যের দেখা মিলছিল না। দল যখন বিপদে তখন আরও একবার এগিয়ে আসেন সাকিব।

বাংলাদেশ শেষ পর্যন্ত অধিনায়কের হাত ধরেই ব্রেকথ্রু পায়। ইনিংসের ১৮তম ওভারের পঞ্চম বলটি খানিকটা দ্রুতগতির ছিল। টার্ন করেনি। ব্যাকফুটে গিয়ে ভুল করেন বেয়ারস্টো। আড়াআড়ি খেলতে গিয়ে হয়েছেন বোল্ড। ৫২ রান করা এই ওপেনার সাজঘরে ফেরায় ভাঙে ১১৫ রানের উদ্বোধনী জুটি।

মালান প্রথম ফিফটিতে ৩৯ বল খরচ করেছিলেন। এরপর রানের গতি কিছুটা কমিয়েছেন। তাতে পরের ৫০ রান তুলেছেন ৫২ বলে। সবমিলিয়ে ৯১ বলে তিন অঙ স্পর্শ করেন এই ওপেনার। মেহেদী অবশেষে মালানকে থামান।

তিনি এই স্পিনারের টসড আপ ডেলিভারিতে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন। ১০৭ বলে করেছেন ১৪০ রান। ১৬টি চারের সঙ্গে মেরেছেন ৫টি ছক্কা। সেঞ্চুরির পর ১৬ বলে তিনি করেছেন ৪০ রান। রুটের সঙ্গে তার দ্বিতীয় উইকেট জুটি থেমেছে ১৫১ রানে।

জস বাটলার উইকেটে এসেই আক্রমণাত্মক শুরু করেছিলেন। তবে বিধ্বংসী হয়ে ওঠার আগেই এই উইকেটকিপার ব্যাটারকে ফেরান শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের বল স্টাম্পে টেনে এনে বোল্ড হয়েছেন বাটলার।

সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১০ বলে ২০ রান। বাটলার ফেরার পরের বলেই ফিরেছেন লিয়াম লিভিংস্টোনও। এই মিডল অর্ডার ব্যাটারকেও দুর্দান্ত ডেলিভারীতে বোল্ড করেছেন শরিফুল। ডাক খেয়ে লিভিংস্টোন সাজঘরে ফিরলে কিছুটা দেরিতে হলেও লড়াইয়ে ফেরে বাংলাদেশ।

জো রুটও মালানের মতোই সেঞ্চুরির পথে হাঁটছিলেন। তবে ৮২ রানে এই ব্যাটারকে থামিয়েছেন শরিফুল। রুট ফেরার পর একমাত্র বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে উইকেটে ছিলেন হ্যারি ব্রুক। ৪৫তম ওভারে এই ব্যাটারকে ফিরিয়ে ইংলিশদের লাগাম টেনে ধরলেন শেখ মেহেদী। এই অফ স্পিনারের অফ স্টাম্পের বাইরের বল টেনে খেলতে গিয়ে উপরে তুলে দেন ব্রুক। এর আগে তার ব্যাট থেকে এসেছে ২০ রান।

এরপর বেশিক্ষন টিকতে পারেননি স্যাম কারানও। মেহেদীর তৃতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। আউট হওয়ার আগে করেছেন ১৫ বলে ১১ রান। একই পথে হেটেছেন আদিল রশিদও। মেহেদীকে টেনে কাউ কর্নারের দিকে মেরেছিলেন রশিদ। বাউন্ডারিতে হৃদয়-শান্তর রিলে ফিল্ডিংয়ে ক্যাচ আউটের শিকার হন তিনি।

শেষদিকে ইংলিশদের লাগাম টেনে ধরায় কিছুটা হলেও স্বস্তি ফেরে লাল সবুজের ঘরে। ইংল্যান্ড শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান তুলে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা