ছবি-সংগৃহীত
খেলা

ইংল্যান্ডের বিপক্ষে কাল নামছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে শুধু সাকিবই নয় গোটা বাংলাদেশ শিবিরেই স্বস্তির পরশ। কেননা এই ম্যাচে বাংলাদেশের হারানোর কিছু নেই তা আগেভাগেই গোটা দলকে বার্তা দিয়ে রেখেছেন সাকিব।

স্রেফ বিশ্বকাপের আরেকটি ম্যাচ, উপভোগ করার মন্ত্র নিয়েই মাঠে নামার অপেক্ষায় লাল-সবুজের স্বপ্নসারথিরা।

তবে দুশ্চিন্তা রয়েছে। দুশ্চিন্তা ধর্মশালার মাঠ নিয়ে। এই ম্যাচকে ঘিরে দুই দলের ব্যাট-বলের যুদ্ধের চেয়ে আলোচনায় আউটফিল্ড। যে আউটফিল্ড নিয়ে হচ্ছে প্রবল সমালোচনা। নতুন করে ঘাস লাগানোর পর মাঠ এখনো পুরোপুরি তৈরি হয়নি। এখন সবুজের নিচে ভারী বালির স্তর।

ঘাসের ফাঁকে ফাঁকে দেখা যায় চিকচিকে বালি। কিছু জায়গায় দেখা মিলেছে গর্ত। যা খেলোয়াড়দের দৌড়ানো, ডাইভ দেওয়ার জন্য প্রবল ঝুঁকিপূর্ণ। এজন্য ইংল্যান্ড ইনজুরিপ্রবণ বেন স্টোকসকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে। সঙ্গে বাকিদের জন্য বেশ সতর্কতা জারি করেছে।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপ মিশনে টাইগারদের লক্ষ্য এখন ইংল্যান্ডকে হারানো। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ একাদশে কি পরিবর্তন আসছে? সেই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে টস হওয়া পর্যন্ত।

ইংলিশদের বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদ অথবা তানজিদ হাসান তামিমের যেকোনো একজন একাদশ থেকে ছিটকে যেতে পারেন। ধারণা করা হচ্ছে, মাহমুদউল্লাহকেই থাকতে হতে পারে একাদশের বাইেে। ফলে তার পরিবর্তে একাদশে একজন বাড়তি স্পিনার দেখা যেতে পারে।

সেক্ষেত্রে ইংল্যান্ডের বিপক্ষে স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকে দেখা যেতে পারে। গেল ম্যাচে ষষ্ঠ বোলারের অভাব কিছুটা হলেও টের পেয়েছে টাইগাররা। সে চিন্তা করেই একজন বাড়তি বোলিং অলরাউন্ডার খেলানোর প্রবল সম্ভাবনা রয়েছে।

ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা