ছবি: আমার বাঙলা
সারাদেশ

বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের পাশে থাকার আহ্বান;নাসের রহমান এমপির

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ; প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা;

মৌলভীবাজার ও রাজনগর উপজেলার বন্যা পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষায় সরকারি সংস্থা, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নাসের রহমান।

শুক্রবার(১০ই জুলাই) এক বিশেষ বার্তায় নাসের রহমান এমপি বলেন, রাজনগর উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকা, নিচু অঞ্চল, নদী তীরবর্তী ও দুর্গম জনপদের মানুষের নিরাপত্তায় প্রয়োজনীয় সতর্কতা, নিরাপদ আশ্রয়,জরুরি সহায়তা ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করা প্রয়োজন।

তিনি সরকারি সকল সংস্থা, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন,“দুর্যোগপূর্ণ এই সময়ে মানুষের জীবন ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” নাসের রহমান তার দলীয় নেতাকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষকে বন্যাকবলিত ও ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি বলেন,“ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষকে সতর্ক করুন, প্রয়োজন হলে তাদের নিরাপদ আশ্রয়ে যেতে সহযোগিতা করুন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে মানবিক সহায়তায় এগিয়ে আসুন।”

এমপি নাসের রহমান আরও বলেন, “এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো মানুষের জীবন, নিরাপত্তা ও মানবিক সহায়তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।”
বার্তার শেষে তিনি মহান আল্লাহ তাআলার কাছে সকলের নিরাপত্তা কামনা করে বলেন, “মহান আল্লাহ তাআলা সবাইকে নিরাপদ রাখুন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আবারও বাড়ল স্বর্ণের দাম

আবারও দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের...

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

বাণিজ্য ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদন করেছেন—এমন প্রা...

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বিরোধীদলীয় নেত...

সন্ধ্যার মধ্যে ৬ এলাকায় ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে দেশের ছয় অঞ্চলে বজ্রসহ ঝড়ের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়...

আগামী জুলাইয়ের মধ্যে পাঁচ স্থানীয় নির্বাচন

আগামী বছরের জুলাইয়ের মধ্যেই স্থানীয় সরকার কাঠামোর পাঁচটি নির্বাচন—ইউনিয়...

চুনতীতে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর উদ্বোধন

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে যুগশ্রেষ্ঠ...

ঈশ্বরদীতে হত্যাচেষ্টার ৬ দিন পর সেচ্ছাসেবকদল নেতার থানায় মামলা দায়ের

হত্যাচেষ্টার ছয় দিন পর স্বশরীরে থানায় উপস্থিত হয়ে সুষ্ঠু বিচার চেয়ে এজাহার দা...

নরসিংদীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নরসিংদী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা...

ফায়ার সার্ভিস-ARAB-এর যৌথ অভিযান

দুর্যোগকালীন সময়ে দেশব্যাপী বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু রেখে ফায়ার সার্ভিসের...

পিরোজপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠি এলাকায় এক কুয়েতপ্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির...

লাইফস্টাইল
বিনোদন
খেলা