ছবি: সংগৃহীত
সারাদেশ

বন্দর উপজেলার লাউসার থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের লাউসার এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত এক যুবকের মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত যুবকের নাম মো. আরমান (২০)। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মধ্য কোনাগটা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। পেশায় তিনি একজন দিনমজুর ছিলেন।

গত ৫ ফেব্রুয়ারি সকালে মদনপুর ইউনিয়নের ইস্ট টাউন হাউজিং সংলগ্ন লাউসার এলাকায় একটি ডোবা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের বড় ভাই ক্ষুদ্র ব্যবসায়ী ফোরকান ও মামা মোস্তাক আহমেদ বন্দর থানায় এসে মরদেহটি শনাক্ত করেন। তারা জানান, প্রায় তিন মাস আগে আরমান কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। মাঝে মধ্যে পরিবারের সঙ্গে ফোনে কথা বললেও কোথায় থাকেন বা কী কাজ করেন এসব বিষয়ে কিছুই জানাতেন না তিনি। সর্বশেষ শবে বরাতের দিন বড় ভাই ফোরকানের সঙ্গে কথা বলার পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

মদনপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ আলম জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ইস্ট টাউন হাউজিং এলাকার লারিজ ফ্যাশনের পেছনের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পরিহিত কাপড় ও সঙ্গে থাকা একটি মোবাইল ফোন জব্দ করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয় এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, জব্দ করা মোবাইল ফোনের কললিস্ট, সিডিআর সংগ্রহ এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে ঘটনার মূল রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মদনপুর ইস্ট টাউন হাউজিং এলাকার পেছনের একটি ডোবা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

বাংলা কিউআর লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

দেশে নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে...

শেখ হাসিনা দেশে ফিরে আইনি পথে হাটবেন: আইন মন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন, তিন...

সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫,৭১২

দেশে গত সাড়ে ছয় বছরে ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫ হাজার ৭১২ জন নিহত...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

চেতনা বিক্রির রাজনীতি আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন...

দেড় বছর পর কলাপাড়া হাসপাতালে চালু সিজারিয়ান অপারেশন

পটুয়াখালীর কলাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার প...

ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে আইন কলেজ

বাংলাদেশের প্রথম সারির আইন কলেজগুলোর অন্যতম নারায়ণগঞ্জ আইন কলেজ। তৎকালীন পূর্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা