ছবি: সংগৃহীত
রাজনীতি

ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির লাইসেন্স দেওয়া হচ্ছে : হাসনাত আবদুল্লাহ

আমার বাঙলা ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এক পক্ষ ভারতীয় গোলামি করার জন্য অপেক্ষা করছে, আরেক পক্ষ আজাদীর আকণ্ঠ ডুবে আছে। এক পক্ষ ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির নতুন লাইসেন্স দেয়ার মাধ্যমে জনগণের অর্থ লুটপাটের মিশনে নেমেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থীর নির্বাচনী পথযাত্রায় পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এই এলাকার মানুষ চাঁদাবাজিতে অতিষ্ঠ। আগে দিতে হতো ১০০ টাকা, এখন দিতে হয় ৩০০ টাকা। গত ১৫ মাসে চাঁদাবাজদের অত্যাচারে মানুষ ব্যবসা-বাণিজ্য ছেড়ে ভয়ে বাড়িতে বসে থাকছে।’

বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড না দিয়ে এন্টি-চাঁদাবাজি কার্ড দেন।’ এরপর তিনি বলেন, ‘এক পক্ষ শহীদ হাদীকে গিনিপিগ বলছে আর সারাদেশের মানুষ হাদী হতে চাইছে।’

স্থানীয় সমস্যা তুলে ধরে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, ‘এ অঞ্চলে পাথর খনি, কয়লা খনি ও তাপবিদ্যুৎ কেন্দ্র থাকা সত্ত্বেও সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন হয়নি। মানুষের কর্মসংস্থান হয়নি, শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। হাসিনা সরকারের লুটেরা বছরের পর বছর সম্পদ লুট করেছে।’

তিনি আরও বলেন, ‘এ অঞ্চলের বড় সমস্যা মাদক। রাজনীতিবিদরা বছরের পর বছর অন্যের সন্তানদের নিজেদের অপকর্মে যুক্ত করে, মাদকে ডুবিয়ে জীবন ধ্বংস করে দিয়েছে। দিনাজপুরবাসী, এখন সময় এসেছে পরিবর্তনের। ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশ পরিবর্তনের নির্বাচন। আপনাদের বেছে নিতে হবে, চাঁদাবাজি, লুটতরাজ, মাদক নাকি দেশ পরিবর্তন।’

সমাবেশে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, তবে তারা আবারও বিপদের মুখে পড়বে। এমন পদক্ষেপ দেশকে একটি ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে। যাদের কারণে দেশের মানুষ নির্যাতিত ও বঞ্চিত হয়েছে, তাদের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘দিল্লির সবুজ সংকেতে ফ্যাসিস্টরা দেশে ক্ষমতা দখলের চেষ্টা করছে। দেশের মানুষ তাদের লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত। আমরা ১১ দলীয় জোট সুশাসন প্রতিষ্ঠায় এবং জনগণ ও রাষ্ট্রের মধ্যে সম্পর্ক পরিবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ।’

পথযাত্রা ও সমাবেশে সভাপতিত্ব করেন দিনাজপুর-৫ আসনে এনসিপি ও জোট সমর্থিত প্রার্থী ডা. আব্দুল আহাদ। তিনি পার্বতীপুর ও ফুলবাড়ীবাসীর উন্নয়নের পরিকল্পনা এবং নির্বাচনী ইশতেহার তুলে ধরেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরা শারমিন, জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক তারিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর নেতা মো. আনোয়ার হোসেন প্রমুখ।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

বাংলা কিউআর লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

দেশে নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে...

শেখ হাসিনা দেশে ফিরে আইনি পথে হাটবেন: আইন মন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন, তিন...

সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫,৭১২

দেশে গত সাড়ে ছয় বছরে ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫ হাজার ৭১২ জন নিহত...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

চেতনা বিক্রির রাজনীতি আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন...

দেড় বছর পর কলাপাড়া হাসপাতালে চালু সিজারিয়ান অপারেশন

পটুয়াখালীর কলাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার প...

ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে আইন কলেজ

বাংলাদেশের প্রথম সারির আইন কলেজগুলোর অন্যতম নারায়ণগঞ্জ আইন কলেজ। তৎকালীন পূর্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা