সংগৃহিত
আন্তর্জাতিক

ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার এটিই সময়

আন্তর্জাতিক ডেস্ক: নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডের মতে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার এটিই সঠিক সময়। এইডে বলেছেন, ‘সঠিক বলেই তার দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি করার এখনই কার্যকর সময়’।

ব্রাসেলসে আইরিশ ও স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে হওয়া এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অনেক বছর ধরে আমরা ও আরও অনেক দেশ প্রত্যাশা করছিলাম, একটি শান্তি প্রক্রিয়ার শেষে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেব। কিন্তু কয়েক বছর আগে আমরা উপলব্ধি করতে পারলাম, আমাদের আসলে এর বাইরে গিয়ে চিন্তা করতে হবে।

স্বীকৃতিটি এমন সময় দিতে হবে, যখন তা একটি শক্তিশালী সংকেত দিতে পারবে। কিছু মানুষ ভাবতে পারে, যুদ্ধের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিয়ে কথা বলাটা অসঙ্গতিপূর্ণ শোনায়। এই মুহূর্তে গাজায় চরম সহিংসতা চলছে।

ইসরায়েলিরা সন্ত্রাসবাদ ও রকেট হামলা হতে পারে এমন ভয়ে বাস করছে। পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীরা সহিংসতা ছড়াচ্ছে। আবার সেখানে অবৈধ বসতি স্থাপনও সম্প্রসারিত হচ্ছে’।

এইডে আরও বলেন, ‘আমরা বর্তমানে একটি সহিংসতার চক্র দেখতে পারছি। যা দেখে মনে হচ্ছে, ইসরায়েল-ফিলিস্তিন সমস্যার সমাধান শিগগিরই না হওয়ার ইঙ্গিত এগুলো। তাই আমি মনে করি, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার একটি অন্যতম পদক্ষেপ হবে ফিলিস্তিনকে আগে স্বীকৃতি দেওয়া’।

স্পেন ও আয়ারল্যান্ডের পাশাপাশি নরওয়েও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। আর এরই পরিপ্রেক্ষিতে এইডে তার বক্তব্য রেখেছেন। সূত্র: আলজাজিরা

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা