ছবি: সংগৃহীত
জাতীয়

পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের প্রজ্ঞাপনে উল্লেখিত নতুন পদ ও কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকারকে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশিকুর রহমানকে ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

হবিগঞ্জের মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম সালিমুল হককে হাইওয়ে পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। একই ইউনিটে সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে এপিবিএনে কর্মরত তানিয়া ইসলামকে।

চট্টগ্রামের মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাদিম হায়দার চৌধুরীকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে ট্যুরিস্ট পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে তার পূর্বের বদলির আদেশ বাতিল করা হয়েছে।

এ ছাড়া শিল্পাঞ্চল পুলিশে কর্মরত সহকারী পুলিশ সুপার অনিক চৌধুরীকে পুলিশ হেডকোয়ার্টার্সে সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি হাজার ছাড়াল

নেপাল ও তিব্বতে গত সপ্তাহে আঘাত হানা ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যা...

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে...

বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশের...

নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে স্কেল) কার্যকর হলে সবা...

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত আরও দুই রো...

ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্ত...

পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

বাংলাদেশ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নি...

হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান

বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হতে কোনো সমস্যা নেই বলে...

‘ক্রাইম পেট্রোল’-এ অজয়ের পারিশ্রমিক ৬ কোটি

বলিউড অভিনেতা অজয় দেবগনকে এবার দেখা যাচ্ছে নতুন ভূমিকায়। জনপ্রিয় ক্রাইম শো &l...

লাইফস্টাইল
বিনোদন
খেলা