বগুড়া প্রতিনিধি
সারাদেশ

পুলিশকে মারধরের মামলার পলাতক আসামির ছুরিকাঘাতে স্ত্রী খুন

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় দুই পুলিশ কর্মকর্তাকে মারধরের মামলায় পলাতক থাকা রোহান ব্যাপারী এবার ছুরিকাঘাতে স্ত্রী ববি আক্তারকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

রবিবার (২৫ মে) রাত ১১টার দিকে শহরের নূরানী মোড় এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরে স্ত্রীকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর রোহান সেখান থেকে পালিয়ে যান।

বগুড়ার সদর থানার অফিসার ইনচার্জ হাসান বাসির জানান, ববির মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর রোহানের বাবা রবিউল ব্যাপারী ও মা পপি আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ববি আক্তারের স্বজনেরা জানান, সাত বছর আগে প্রেমের সম্পর্কের পর তাদের বিয়ে হয়। তাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

জানা গেছে, গত ১৫ এপ্রিল রাতে বগুড়া শহরের কালিতলা এলাকায় রোহান ও তার কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য মদ্যপ অবস্থায় দুই পুলিশ কর্মকর্তাকে মারধর করেন। এরপর ওই ঘটনায় মামলা হলে রোহান পলাতক ছিলেন। তিনি স্ত্রীকে নিয়ে শহরের নূরানী মোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। সম্প্রতি বেলী নামের এক নারীর সঙ্গে রোহানের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। স্ত্রী ববি ওই সম্পর্কে বাধা দিলে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। রবিবার রাতে ঝগড়ার একপর্যায়ে রোহান ধারালো ছুরি দিয়ে স্ত্রীর বুক ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করেন।

বগুড়া সদর থানার হাসান বাসির বলেন, ‘ঘটনার পেছনে আরো কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

এআই নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের মুখোমুখি অবস্থান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে সম্ভাব্য ঝুঁকি ও ক্ষতির আশঙ্কায় বিশ্বজুড়ে আলোচ...

ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও সহজ ও কার্যকর করার স্বার্থে ভারতে পলাতক ও...

সরকার নির্ধারিত মজুরী প্রদানের দাবীতে নীলফামারীতে মানববন্ধন

নীলফামারী সরকারি খাদ্য গুদামে সরকার নির্ধারিত মজুরি প্রদানের দাবিতে মানববন্ধন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা