ছবি: সংগৃহীত
সারাদেশ

পিরোজপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠি এলাকায় এক কুয়েতপ্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় এক প্রতিবেশী নারী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৫টার দিকে প্রবাসী মিক্সন সেখের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ভোরে রান্নাঘর ও বারান্দার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে ডাকাতদল। পরে মিক্সন সেখের ছোট ছেলে এমরান সেখের হাত-পা বেঁধে মারধর করে তারা। এ সময় ঘরের লকার ভেঙে দুটি স্বর্ণের চেইন, একটি আংটি ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায় ডাকাতরা।

ডাকাতদের চিৎকার শুনে প্রতিবেশী রেহেনা বেগম (৩৫) এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। রেহেনা বেগম পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠি এলাকার শেখবাড়ির পুত্রবধূ।

প্রত্যক্ষদর্শী এমরান সেখ বলেন, ‘ভোররাতে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আটজনের একটি ডাকাতদল ঘরে প্রবেশ করে। তারা আমার হাত-পা বেঁধে মারধর করে এবং লকার ভেঙে স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যায়। পাশের কক্ষে থাকা ভাবিকে দরজা খোলার জন্য বারবার চাপ দিলেও তিনি দরজা খোলেননি। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে আমরা রক্ষা পেয়েছি।’

আহত রেহেনা বেগম বলেন, ডাকাতদের উপস্থিতির খবর পেয়ে তিনি বাড়ির দিকে এগিয়ে গেলে আটজনের দল তাকে ঘিরে মারধর করে। চিৎকার করতে নিষেধ করার পরও সন্তানদের কথা ভেবে তিনি চিৎকার করলে ডাকাতরা শাবল ও বাঁশ দিয়ে তাকে আঘাত করে। একপর্যায়ে তাকে মাটিতে ফেলে আঘাত করা হলে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যান। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তিনি।

মিক্সন সেখের স্ত্রী সেলিনা জানান, ডাকাতরা ভবনের দুই পাশের গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রথমে সামনের কক্ষে ঢুকে তার দেবরের হাত-পা বেঁধে গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে নেয়। এরপর তাদের শয়নকক্ষে প্রবেশের জন্য একাধিকবার চেষ্টা করলেও ব্যর্থ হয়। তার দাবি, ডাকাতদলে অন্তত আটজন সদস্য ছিল এবং পরিকল্পনা করেই তারা দীর্ঘ সময় ধরে বাড়িতে অবস্থান করে ডাকাতি করেছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে জানান স্থানীয়রা।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, চলতি মাসেই পার্শ্ববর্তী কদমতলা ইউনিয়নের ভৈরমপুর এলাকায় একটি প্রভাবশালী পরিবারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রায় ১০ জনের একটি ডাকাতদল ২৫ ভরি স্বর্ণালংকার, দুটি মোটরসাইকেল, দুটি আইফোন ও নগদ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সদর থানায় ডাকাতির মামলা করেছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

সোমবার (২৪ আগস্ট) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্য...

রংপুরে ৪ হত্যার ময়নাতদন্তে নতুন তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও দুই সন্তান...

ঢাকায় পুলিশের অভিযানে ৪৪০ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জ...

ফায়ার সার্ভিস-ARAB-এর যৌথ অভিযান

দুর্যোগকালীন সময়ে দেশব্যাপী বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু রেখে ফায়ার সার্ভিসের...

পিরোজপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠি এলাকায় এক কুয়েতপ্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির...

রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবসে ক্যাম্পে নানা কর্মসূচি, প্রত্যাবাসনের দাবিতে সমাবেশ

আজ ২৫ আগস্ট, নবমবারের মতো পালিত হচ্ছে রোহিঙ্গা গণহত্যা ও স্মরণ দিবস। ২০১৭ সাল...

গ্যাস সংকটে বন্ধ কাজ, ঋণে পিষ্ট শ্রমিক

চাকা নেই, তাই টাকা নেই’—শিল্পকারখানার উৎপাদন চাকা থেমে যাওয়ায় এ...

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

বাণিজ্য ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদন করেছেন—এমন প্রা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা