খেলা

পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে তদন্তে ইংল্যান্ডের পুলিশ

ক্রীড়া ডেস্ক

পাকিস্তানের ব্যাটসম্যান হায়দার আলীর বিরুদ্ধে অপরাধমূলক কাজের তদন্তে নেমেছে ইংল্যান্ডের গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে তাঁকে নিষিদ্ধ (সাসপেন্ড) করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

হায়দারের বিরুদ্ধে ঠিক কী ধরনের অপরাধে জড়ানোর অভিযোগ তোলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ক্রিকেটবিষয়ক পোর্টাল ইএসপিএনক্রিকইনফো জেনেছে, যুক্তরাজ্য পুলিশের হেফাজতে নেই হায়দার। তবে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে।

পিসিবি বিবৃতিতে জানিয়েছে, গ্রেটার ম্যানচেস্টার পুলিশের তদন্তের বিষয়টি তারা ‘জানে’। গত সোমবার শেষ হওয়া পাকিস্তান শাহিনসের ইংল্যান্ড সফরে হায়দারের বিরুদ্ধে অপরাধমূলক কাজে জড়ানোর অভিযোগ তোলা হয়েছে। ‘গোটা প্রক্রিয়ায় তার অধিকার সুরক্ষা’য় হায়দারকে আইনি সহযোগিতা করার বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি।

বিবৃতিতে বলা হয়, ‘হায়দার আলীর বিরুদ্ধে গ্রেটার ম্যানচেস্টার পুলিশের চলমান অপরাধমূলক তদন্তের বিষয়ে জানে পিসিবি। সম্প্রতি পাকিস্তান শাহিনসের ইংল্যান্ড সফরে ঘটা ঘটনার সঙ্গে সম্পর্কিত এই তদন্ত।’

পিসিবির বিবৃতিতে আরও বলা হয়, ‘যুক্তরাজ্যের আইনি প্রক্রিয়াকে পূর্ণ সমর্থন ও সম্মান করে পিসিবি এবং এই তদন্তকে নিজস্ব গতিতে চলতে দেওয়ার গুরুত্বও স্বীকার করছে। হায়দারকে সাময়িকভাবে নিষিদ্ধ (সাসপেন্ড) করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি, যা তাৎক্ষণিকভাবে কার্যকর, এখন থেকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা থাকবে। আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনে নিজস্ব নীতিমালা অনুযায়ী পিসিবি শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে।’

২০২০ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক অভিষেক হায়দারের। ২৪ বছর বয়সী এ ক্রিকেটার পাকিস্তানের হয়ে ৩৫টি টি-টোয়েন্টি ও ২টি ওয়ানডে খেলেছেন। যুক্তরাজ্য সফরে পাকিস্তান শাহিনসের (পাকিস্তান এ দল) সিনিয়র সদস্য ছিলেন হায়দার। ইংল্যান্ড সফরে তিনি ৫০ ওভারের তিনটি ম্যাচ খেলার পাশাপাশি ২টি তিন দিনের ম্যাচেও খেলেন। বিপিএলে ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের হয়ে খেলেছেন হায়দার।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক...

স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভ...

ভুয়া ডাক্তার তৈরির কারখানা বন্ধ করতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বেসরকারি মেডিকেল কলেজগুলোর অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দ...

কুয়েত বিমানবন্দরে কয়েক দফায় ড্রোন হামলা, রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে...

আওয়ামী আমলের মতো পরীক্ষা আর হবে না: শিক্ষামন্ত্রী

দেশে ভবিষ্যতে আওয়ামী আমলের মতো পরীক্ষার ব্যবস্থা আর থাকবে না বলে মন্তব্য করেছ...

ইউক্রেনের ড্রোন বিধ্বংসী ডিপোতে ইরানের হামলা

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক...

ভুয়া ডাক্তার তৈরির কারখানা বন্ধ করতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বেসরকারি মেডিকেল কলেজগুলোর অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দ...

সংসদে সাউন্ড সিস্টেম বিভ্রাট : নাশকতা সন্দেহে তদন্ত কমিটি গঠন

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাউন্ড সিস্টেমে বিভ্রাটের পেছনে কোন ধরণের ‘...

৪ সপ্তাহ আল-আকসায় জুমার নামাজ বন্ধ

দখলদার ইসরায়েলি বাহিনীর কঠোর বিধিনিষেধের কারণে টানা চতুর্থ সপ্তাহের মতো আল-আক...

স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা