আন্তর্জাতিক

পদত্যাগ করলেন ভারতের ভাইস প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের বর্তমান ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড় হঠাৎ করেই পদত্যাগ করেছেন। সোমবার শারীরিক অসুস্থতাকে কারণ দেখিয়ে তিনি দায়িত্ব থেকে অবসরের ঘোষণা দেন। তার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার প্রায় দুই বছর আগেই পদত্যাগের এ সিদ্ধান্ত ভারতের রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

৭৪ বছর বয়সী ধনখড় চলতি মাসের শুরুতেই অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, ‘উপযুক্ত সময় ও ঈশ্বরের ইচ্ছাতেই আমি সরে দাঁড়াব।’

তবে কংগ্রেসসহ বিভিন্ন বিরোধী দল মনে করছে, পদত্যাগের পেছনে আরও অজানা কারণ রয়েছে, যা প্রকাশ্যে আসেনি।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দেওয়া পদত্যাগপত্রে ধনখড় জানান, তার পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, “এই রূপান্তরের সময়ে ভারতের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারা আমার জীবনের অন্যতম গর্বের বিষয়। অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নের অংশ হতে পারাও এক বড় প্রাপ্তি।”

রাজস্থানের কিথানা গ্রামের এক কৃষক পরিবারে জন্ম নেওয়া ধনখড়ের জীবনের পথচলা সহজ ছিল না। চিত্তৌড়গড় সাইনিক স্কুল ও রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে তিনি রাজস্থান হাই কোর্ট ও পরে ভারতের সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত হন। রাজনীতির শুরুতে তিনি কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরে বিজেপিতে যোগ দেন এবং চন্দ্রশেখর সরকারের সময় মন্ত্রিত্ব পান।

ওবিসি সম্প্রদায়ের বিশেষ করে জাটদের অধিকারের পক্ষে বরাবরই সোচ্চার ছিলেন তিনি। ২০১৯ সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিয়োগ পাওয়ার পর কেন্দ্র-রাজ্য সম্পর্ক, বিশ্ববিদ্যালয় নিয়োগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকার, বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিকবার সংঘাতে জড়ান।

উপরাষ্ট্রপতি হিসেবে রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালে বিরোধীদের সঙ্গে তার সম্পর্ক অনেক সময়ই উত্তপ্ত হয়ে উঠেছিল। একপর্যায়ে তাকে সরানোর প্রক্রিয়াও শুরু হয়েছিল, যদিও তা সফল হয়নি। সেই প্রসঙ্গে তিনি একবার কটাক্ষ করে বলেছিলেন, “মরিচা ধরা সবজি কাটার ছুরি দিয়ে বাইপাস সার্জারি করার চেষ্টা।”

২০২২ সালের আগস্টে অনুষ্ঠিত উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভাকে হারিয়ে তিনি ৭৪ শতাংশের বেশি ভোটে জয়লাভ করেন, যা ১৯৯২ সালের পর সর্বোচ্চ ব্যবধান।

তার হঠাৎ পদত্যাগে ভারতের রাজনীতিতে বড়সড় একটি শূন্যতা সৃষ্টি হয়েছে। এখন অপেক্ষা, কে হবেন পরবর্তী ভাইস প্রেসিডেন্ট এবং এই সিদ্ধান্ত ঘিরে বিরোধীদের রাজনৈতিক কৌশলই বা কী হবে।

সূত্র: এনডিটিভি

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে সাড়ে চার কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজ...

রমজান উপলক্ষে মনোহরদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ৫,৫০০ টাকা জরিমানা

নরসিংদীর মনোহরদী উপজেলার মনোহরদী বাজার ও আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালতের ব...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. খ‌লিলুর রহমা‌ন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওব...

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার

চট্টগ্রামে সিএমপি’র বিশেষ টিমের অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র...

ঢাকা চট্টগ্রাম মহাসড়ক: ঝুঁকিপূর্ণ লাঙ্গলবন্দ সেতু

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ৮ টি জেলার সাথে সড়ক পথে যোগাযোগের একমাত্র পথ হচ্ছে...

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড, নিহতের পরিবারের পাশে রেজিনা নাসের

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘা...

ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই : শেখ রবিউল আলম

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন...

সামরিক সংঘাতের মাধ্যমে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়: নরেন্দ্র মোদি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান প্রাণঘাতী সংঘাতের প্রেক্ষাপটে ভারতের প্রধান...

যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে কোনো দুশ্চিন্তা করছে না ইরান

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ কতদিন চলবে— তা নিয়ে কোনো দুশ্চিন...

শিক্ষকদের প্রশাসনিক সমস্যার দ্রুত সমাধানের নির্দেশ শিক্ষামন্ত্রীর 

শিক্ষকদের বেতন-ভাতা, পেনশন, ছুটি, বদলি, প্রশিক্ষণ ও উচ্চশিক্ষাসংক্রান্ত বিভিন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা