জাতীয়

বার্ন ইনস্টিটিউটে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল, ভারত থেকেও আসছেন চিকিৎসক 

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসার বিষয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বৈঠক করছে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল।

বুধবার (২৩ জুলাই) দুপুরে ওই বৈঠক শুরুহয়। দলটির নেতৃ্ত্ব দিচ্ছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট চং সি জ্যাক।

বিশেষজ্ঞ দলটি রোগীদের অবস্থা মূল্যায়ন করে প্রয়োজনে বিশেষায়িত সেবার সুপারিশ করবেন। তাদের প্রাথমিক মূল্যায়ন এবং চিকিৎসার উপর নির্ভর করে অতিরিক্ত চিকিৎসা দলও ঢাকায় পৌঁছতে পারে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন জানান, সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে বোর্ড মিটিং চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

এদিকে, ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দগ্ধদের চিকিৎসায় প্রয়োজনীয় বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সদের একটি দল শিগগিরই ঢাকায় পৌঁছাবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বর্তমানে ৪৪ জন দগ্ধ রোগী চিকিৎসা নিচ্ছেন। আর সিএমএইচে ভর্তি আছেন ২১ জন। সব মিলিয়ে ঢাকার ৫টি হাসপাতালে ভর্তি রয়েছেন বিমান দুর্ঘটনায় দগ্ধ ৬৮ জন।

গত সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৩২ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

শাকিবের সঙ্গে কাজ ছিল স্বস্তিদায়ক: সাবিলা

অভিনেত্রী সাবিলা নূর। ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দায়ও নিজের অবস্থা...

অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট প্রত্যাহার

দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্...

গ্যাস সংকটে বন্ধ সিএনজি স্টেশন-চুলায় নেই পর্যাপ্ত জ্বালানি

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান গ্যাস সংকটের কারণে জনজীবনে নেমে এসেছে বড় ধরনের ভোগ...

নীলফামারীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন

নীলফামারী শহরের বড়বাজারে পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস সেবা কার্যক্রমের উদ্ব...

গাজায় ইসরাইলি বিমান হামলা

গাজা উপত্যকায় আবারো নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় এক ফিলিস্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা