সারাদেশ

নোবিপ্রবিতে মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ে অংশীজন সভা

বিধান ভৌমিক, নোয়াখালী :

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘নোবিপ্রবি’র অধিকতর উন্নয়নে সম্ভাব্যতা সমীক্ষা ও মাস্টার প্ল্যান প্রণয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় মাস্টার প্ল্যান প্রণয়নের লক্ষ্যে ইন্টেরিম রিপোর্টের ওপর অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, নোবিপ্রবিকে একাডেমিক ও গবেষণাগত দিক দিয়ে এগিয়ে নেয়ার জন্য আগামী ৫০ বছরের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে এ বিশ্ববিদ্যালয়ে কোন কোন স্নাতক কোর্স চালু করা হবে এবং সে আলোকে শিক্ষার্থীদের অবকাঠামোগত সুবিধাদি বিবেচনায় রেখে এ মাস্টার প্ল্যান প্রণয়ন করা হচ্ছে।

এই প্ল্যান বাস্তবায়নের আগে নোবিপ্রবি সকল স্তরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ অংশীজনদের মতামত নেয়া হচ্ছে। সকলের মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য, কার্যকর ও আধুনিক মাস্টার প্ল্যান যেনো তৈরি করা যায়, এ প্রেক্ষিতেই আজকের অংশীজন সভার আয়োজন করা হয়েছে।

এ সময় তিনি কনসালটেন্সি ফার্মের প্রতি নোবিপ্রবি ওশানোগ্রাফি, পদার্থ বিদ্যা, সয়েল সায়েন্স ও পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের শিক্ষকদের গুরুত্বপূর্ণ পরামর্শ নেয়ার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নোবিপ্রবি ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ।

সভায় প্রধান আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ও ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার। সভায় অন্যান্যের মাঝে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কনসালটেন্সি ফার্মের কর্মকর্তাবৃন্দ ও নোবিপ্রবি কর্মকর্তাবৃন্দ অংশ নেয়।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা জানাল দিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধ...

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী

নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিবাহের...

যৌন ব্যবসার অভিযোগে বাংলাদেশিসহ আটক ২৬

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের মাধ্যমে পরিচালিত কথিত যৌন ব্য...

নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের স্মৃতিসৌধে শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জা...

জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের চট্রগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ কাজী সমিতি, মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল...

উলিপুরে ব্রিজ ভেঙে ৩ বছর, ঝুঁকিতে ২০ হাজার মানুষ

কুড়িগ্রামের উলিপুরে গুরুত্বপূর্ণ একটি ব্রিজ ভেঙে যাওয়ার প্রায় তিন বছর পেরিয়ে...

সড়কপথে ভোলা, মহাসড়ক নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মে...

দ্বিতীয় টেস্টের প্রথম দিন: শুরুর বিপর্যয়ের পর ঘুরে দাঁড়াল বাংলাদেশ

স্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সাম...

চমেক হাসপাতাল আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন, রোগীদের দুর্ভোগ

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পূর্বঘোষিত সংস্...

জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের চট্রগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ কাজী সমিতি, মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা