সংগৃহীত
খেলা

নারীর আপত্তিকর ভিডিও: শাস্তি পেলেন দক্ষিণ কোরিয়ান ফুটবলার

ক্রীড়া ডেস্ক

এক নারীর সঙ্গে যৌনমিলনের সময় তা অনুমতি ছাড়া ভিডিও করায় শাস্তি পেলেন দক্ষিণ কোরিয়ার ফুটবলার হোয়াং উই-জো। এমন অনৈতিক কাজের জন্য হোয়াংকে এক বছরের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়েছে। অবশ্য আপাতত কারাভোগ করতে হচ্ছে না তাকে।

২০২২ সালে চার দফায় গোপনে দুই নারীর ভিডিও ধারণের অভিযোগ ওঠে হোয়াংয়ের বিরুদ্ধে। ২০২৩ সালের সেপ্টেম্বরে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয় ৩২ বছর বয়সি এই ফুটবলারকে। দক্ষিণ কোরিয়ার হয়ে ৬২ ম্যাচে ১৯ গোল করা হোয়াংকে একই সঙ্গে দেওয়া হয় নিষেধাজ্ঞাও।

এক নারীর অভিযোগ থেকে অবশ্য খালাস পেয়েছেন হোয়াং। কিন্তু আরেক নারীর অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। নিজের দোষের জন্য অনুতপ্ত হোয়াং। তবে এতে নিজের শাস্তি এড়াতে পারলেন না তিনি।

২০১৯ সালে ফরাসি ক্লাব বোর্দোতে যোগ দেওয়ার আগে দক্ষিণ কোরিয়া ও জাপানের ক্লাবে খেলেছেন হোয়াং। ফ্রান্সে তিন বছর কাটানোর পর ইংলিশ ক্লাব নটিংহ্যাম ফরেস্টে যোগ দেন তিনি। নটিংহ্যামে কোনো ম্যাচ না খেলা এই স্ট্রাইকার ২০২৪ সালের সেপ্টেম্বরে তুরস্কের ক্লাব অ্যালানিয়াস্পোরে যোগ দেন হোয়াং।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা