ছবি: সংগৃহীত
সারাদেশ

নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

বরগুনায় পায়রা নদীতে গোসল করতে নেমে জুঁই (১৫) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। ঢাকার মিরপুর থেকে বাবার সঙ্গে নানাবাড়ি বেড়াতে এসে রোববার সকালে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস।

রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের লতাকাটা খেয়াঘাটসংলগ্ন পায়রা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ জুঁই ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা মো. জনির মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে বাবার সঙ্গে বরগুনার বালিয়াতলী ইউনিয়নের লতাকাটা এলাকায় নানা শানু মৃধার বাড়িতে বেড়াতে আসে জুঁই। পরে এক স্বজনের সঙ্গে পাশের পায়রা নদীতে গোসল করতে যায় সে।

এ সময় নদীতে তীব্র স্রোত থাকায় হঠাৎ পানিতে তলিয়ে যায় জুঁই। পরে স্থানীয়রা নদীতে জাল ফেলে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

বরগুনা সদর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. ইমদাদুল হক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় এখন পর্যন্ত নিখোঁজ স্কুলছাত্রীর সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরও জানান, নিখোঁজ জুঁইকে উদ্ধারে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটকেও খবর দেওয়া হয়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহত ৭২

জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন বৈধ

১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘো...

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় কম্পন ৬.৯

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের ১২ ঘণ্টা পর ফের ৬.৯ মাত্রার কম্পন...

ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে...

ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে ডুবে দুই শিশুর মৃত্যু

নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর প্রধান সেচ ক্যানেলে ডুবে খালা ও ভাগ্নির মৃত্যু...

মদনে তৃতীয় লিঙ্গের নারীকে বিয়ে, চাঞ্চল্য

নেত্রকোনার মদনে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির সঙ্গে এক যুবকের বিয়েকে কেন্দ্র করে...

দেশে ভূমিকম্প অনুভূত, উৎসস্থল কোথায়

রাজধানী ঢাকা ও আশপাশের কয়েকটি এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৭ আ...

সন্তান নিয়ে অন্যদের যেসব কথা বলতে দেবেন না

পারিবারিক আয়োজন, বিয়ে, উৎসব কিংবা বিভিন্ন পার্টি শিশুদের জন্য আনন্দের সময়। আত...

পাটজাত পণ্যের উৎপাদন বাড়লে পাটের দামও বাড়বে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, চীনের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা