জাতীয়

নতুন প্রতীক সংযোজনে কোনো অসুবিধা নেই, চট্টগ্রামে সিইসি 

চট্টগ্রাম প্রতিনিধি

প্রতীক তালিকায় নতুন প্রতীক সংযোজন নিয়ে কমিশনের অবস্থান সম্পর্কে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নতুন করে প্রতীক যোগ করতে অসুবিধা আছে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, “এ বিষয়ে কোনো অসুবিধা নেই"
রোববার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, “যে কোনো রাজনৈতিক দল যখন নিবন্ধিত হয়, তখন তাদের প্রতীক নির্বাচন কমিশনের নির্ধারিত তালিকা থেকেই নিতে হয়। শাপলা প্রতীকটি আমাদের তালিকায় নেই, তাই এনসিপিকে তা দেওয়া হয়নি। এখন পর্যন্ত তালিকার বাইরে কাউকে প্রতীক দেওয়া হয়নি।”

তবে প্রতীক তালিকায় নতুন প্রতীক সংযোজন নিয়ে কমিশনের অবস্থান সম্পর্কে তিনি বলেন, “এ বিষয়ে কোনো অসুবিধা নেই।”

সিইসি এ সময় বলেন, “যারা এখন এনসিপিতে নেতৃত্ব দিচ্ছেন, তারা ২০২৪ সালের আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। আমি বিশ্বাস করি, তারা গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় বাধা হবেন না। আমি তাদের কাউকে কম দেশপ্রেমিক মনে করি না। তারা যেমন দেশের মঙ্গল চান, আমরাও তাই চাই। গণতন্ত্রের যে উত্তরণ, তা যেন সৌন্দর্যমণ্ডিত হয়—সেই ব্যাপারে তারা আমাদের সাথে একমত হবেন বলে আশা করি।”

প্রসঙ্গক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ইস্যুতে কথা বলতে গিয়ে সিইসি বলেন, “এআই এখন শুধু আমাদের দেশের নয়, বৈশ্বিক একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এআইয়ের ৫০ শতাংশ উৎস শনাক্ত করা যায় না। কেউ কেউ বলছেন ইন্টারনেট বন্ধ করতে। কিন্তু আমরা ইন্টারনেট বন্ধের পক্ষে না। আমরা চাই তথ্যপ্রবাহ বজায় থাকুক।”

তিনি আরও বলেন, “আমরা চাই স্বচ্ছ একটি নির্বাচন। কোনো গোপন বা অন্ধকারাচ্ছন্ন নির্বাচন নয়। রাতের অন্ধকারে নয়, বরং এমন একটি নির্বাচন চাই যা জনগণের সামনে উন্মুক্ত ও পরিষ্কারভাবে দৃশ্যমান হবে।”

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন, চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ, এবং চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমদ এ সময় উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটারদের নিরাপত্তা, ডিজিটাল অপপ্রচার, এবং নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাত মাস অবৈধভাবে ভারতে অবস্থান, সীমান্তে ধরা মার্কিন নাগরিক

পাসপোর্ট-ভিসা বা বৈধ কোনো নথি ছাড়াই ভারতে টানা ৯ মাস অবস্থানের অভিযোগে এক মার...

দোহা সফরে ঢাকা ত্যাগ করলেন স্পিকার

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে...

পেকুয়ায় বন্যার্ত মানুষের মাঝে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ

কক্সবাজারের পেকুয়া উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে...

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

গণহত্যার বিরুদ্ধে প্রতিরোধ: ১৯৭১-এর চেতনা ও গণতন্ত্র

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ১৯৭১ সাল শুধু একটি যুদ্ধের বছর নয়, বরং...

দৌড়ান কম, জেতান বেশি—মেসির কৌশল

বিশ্বকাপের মাঝেই ৩৯ বছরে পা রেখেছেন লিওনেল মেসি। চার বছর আগের তুলনায় শারীরিক...

৪ বছরের যুদ্ধে সবচেয়ে ভয়াবহ জুন

২০২৬ সালের জুন মাসজুড়ে রুশ বাহিনীর হামলায় ইউক্রেনে ২৯৩ জন বেসামরিক নিহত এবং ১...

আন্দোলনের শঙ্কায় পরীক্ষাকেন্দ্রে অভিভাবকদের নজরদারি

টানা আন্দোলন, পরীক্ষা স্থগিতের দাবি এবং পরীক্ষা শেষে লংমার্চ কর্মসূচির ঘোষণাক...

কুড়িগ্রামে সরকারি রাস্তা নিয়ে সংঘর্ষে নিহত ১, আটক ১০

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামে সরকারি একটি রাস্...

বাংলাদেশের উদ্দেশে আর্জেন্টিনা কোচের উপহার

আটলান্টার বিশাল স্টেডিয়ামে মিডিয়া সেন্টার থেকে সংবাদ সম্মেলন কক্ষে পৌঁছাতেই ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা