ছবি: সংগৃহীত
সারাদেশ

দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা

​কুষ্টিয়া প্রতিনিধি

নেপালের পাহাড়ি ঢল ও ভারতের গঙ্গা অববাহিকা দিয়ে নেমে আসা অতিরিক্ত পানির কারণে কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বিপৎসীমা অতিক্রমের আশঙ্কা তৈরি হয়েছে। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং ক্ষয়ক্ষতি কমাতে দৌলতপুরের নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্রে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ বলেন, পদ্মায় পানি বৃদ্ধির সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্ভাব্য বন্যার কথা মাথায় রেখে আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত ত্রাণ ও চিকিৎসাসামগ্রীও মজুদ করা হয়েছে।

বিশেষ অতিথি কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহা. রোকনুজ্জামান বলেন, আন্তঃসীমান্ত নদীর পানির প্রবাহের কারণে উদ্ভূত পরিস্থিতিতে পদ্মার তীরবর্তী ঝুঁকিপূর্ণ বাঁধগুলো নিয়মিত নজরদারির মধ্যে রাখা হয়েছে। পরিস্থিতি অবনতি হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ড প্রস্তুত রয়েছে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিজিবির সুবেদার মো. মিজানুর রহমান, দৌলতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শুভগত বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. এমদাদুল হক টোকন এবং দৌলতপুর থানার প্রতিনিধি মোহাম্মদ জাহেদ খান। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরাও সভায় অংশ নেন এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় নিজেদের মতামত তুলে ধরেন।

নদী গবেষকদের ভাষ্য অনুযায়ী, নেপালের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ঢল ভারতের বিভিন্ন নদীপথ হয়ে ফারাক্কা ব্যারাজ অতিক্রম করে বাংলাদেশের পদ্মা অববাহিকায় প্রভাব ফেলতে পারে। ফলে আগাম প্রস্তুতি গ্রহণ স্থানীয় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সভায় দুর্যোগের সময় দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা, শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ এবং নদীতীরবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এ জন্য স্থানীয় পর্যায়ে একটি সমন্বিত স্বেচ্ছাসেবক দল গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি হাজার ছাড়াল

নেপাল ও তিব্বতে গত সপ্তাহে আঘাত হানা ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যা...

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে...

বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশের...

নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে স্কেল) কার্যকর হলে সবা...

চশমার কাচে আঁচড়? যে ভুলগুলো এড়াবেন

চশমা এখন শুধু দৃষ্টিশক্তির সমস্যা দূর করার উপায় নয়, বরং দৈনন্দিন জীবনেরও গুরু...

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত আরও দুই রো...

ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্ত...

পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

বাংলাদেশ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নি...

হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান

বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হতে কোনো সমস্যা নেই বলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা