সংগৃহিত
জাতীয়

দেশের উন্নয়ন এখন দৃশ্যমান

নিজস্ব প্রতিবেদক : দেশের উন্নয়ন এখন দৃশ্যমান উল্লেখ করে টানা চার বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, এবার সরকারের কাজ হবে কর্মসংস্থান।

মধুপুর-ধনবাড়ী আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কৃষিমন্ত্রী। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চম বারের মতো দলীয় মনোনয়ন পেয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, এর আগে ড. আব্দুর রাজ্জাক খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভের পর তিনি কৃষি মন্ত্রনালয়ের মন্ত্রীর দায়িত্ব পান।

এবার নির্বাচনী প্রচারণায় ড. রাজ্জাক মধুপুর উপজেলার পাহাড়িরা এলাকার কুড়ালিয়া, আশ্রা, ধলপুর, নেদুর বাজার, গারোবাজার, আউশনারা, বোকার বাইদ, শাইল বাইদ, কাকরাইদ, জলছত্র, বেরিবাইদ, মাগন্তিনগর, বৈরাগী বাজার, মজিদ বাজার, গোবুদিয়াসহ বিভিন্ন পথ সভায় বক্তব্য রাখেন।

টাঙ্গাইলের মধুপুরের আউশনারা উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার রাতে নির্বাচনী পথ সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, দেশের উন্নয়ন এখন দৃশ্যমান। এবার সরকারের কাজ হবে কর্মসংস্থান। সরকার সারের দাম কমিয়েছে। কৃষকদের প্রনোদনা দিচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

আউশনারা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সভায় স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ইয়াকুব আলী, মেয়র ছিদ্দিক হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মীর ফরহাদুল আলম মনি, সাদিকুল ইসলাম সাদিক, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, হেলাল উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাজাহান আলী সাজু, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, যুবলীগের আহবায়ক খন্দকার আলমগীর হোসেন শিমুল ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায়...

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে...

গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 

গুলশান-ধানমণ্ডি-বারিধারা- নিকেতন এই চার লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্...

আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার শ্রীলঙ্কার সোনাল দিনুশা

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ড...

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা