ছবি: সংগৃহীত
বিনোদন

দাবানলে সস্ত্রীক নিরাপদ স্থানে জর্জ ক্লুনি

বিনোদন ডেস্ক

ফ্রান্সের ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলের কারণে দক্ষিণ-পূর্বাঞ্চলের ব্রিগনোলসের কাছে অবস্থিত নিজস্ব বিলাসবহুল বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে গেছেন হলিউড তারকা জর্জ ক্লুনি ও তার স্ত্রী, মানবাধিকার আইনজীবী আমাল ক্লুনি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

গত এক সপ্তাহ ধরে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বিধ্বংসী বনভূমির দাবানলের সঙ্গে লড়াই করছে ফ্রান্স। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া সবচেয়ে বড় দাবানলে ইতোমধ্যে প্রায় ৪২ হাজার হেক্টর (১ লাখ ৩ হাজার একর) বনভূমি পুড়ে গেছে, যা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরের মোট আয়তনের চেয়েও বড়।

ব্রিগনোলসের কাছে জর্জ ও আমাল ক্লুনির ‘ডোমেইন দ্যু ক্যানাদেল’ নামে একটি বিস্তীর্ণ এস্টেট রয়েছে। গত বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় ওই সম্পত্তির কাছাকাছি এলাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়লে নিরাপত্তার স্বার্থে তারা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেন।

পিপল সাময়িকীতে প্রকাশিত তথ্য অনুযায়ী, ব্রিগনোলসের মেয়রের কাছে লেখা এক চিঠিতে ক্লুনি দম্পতি জানান, ‘এই সংকটময় মুহূর্তে আমাদের সুন্দর বাড়িটি রক্ষা পাবে কিনা, সে বিষয়ে এই মুহূর্তে আমাদের কোনো ধারণা নেই।’

প্রতিবেশীদের নিরাপত্তা কামনা করে চিঠিতে তারা আরও লেখেন, ‘আমাল এবং আমি এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ যে—আমাদের গ্রামের যাই ঘটুক না কেন, আমরা এই সম্প্রদায়ের অংশ হিসেবেই থাকব এবং পরিস্থিতি স্বাভাবিক করতে পুরোপুরি পাশে থাকব।’

স্থানীয় কর্তৃপক্ষ চিঠিটির সত্যতা নিশ্চিত করেছে। ব্রিগনোলসের মেয়র জানিয়েছেন, তারকা দম্পতিকে সরাসরি সরিয়ে নেওয়ার প্রাতিষ্ঠানিক বাধ্যবাধকতা ছিল না; তবে আগাম সতর্কতা হিসেবে তারা স্বেচ্ছায় সম্পত্তি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

১৭০ হেক্টর (৪২০ একর) আয়তনের ওপর নির্মিত জর্জ ক্লুনির এই বিশাল সম্পত্তিতে একটি ১৮ শতকের ঐতিহাসিক ম্যানর হাউস, একটি লেক, সুইমিং পুল এবং বিস্তীর্ণ আঙুরের বাগান রয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, ব্রিগনোলসের এই সাম্প্রতিক দাবানলে ইতোমধ্যেই ১৩০ হেক্টর (৩২১ একর) এলাকা পুড়ে ছাই হয়ে গেছে এবং বাধ্য হয়ে ৬০০ জনেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে বৃহস্পতিবারের মধ্যে অধিকাংশ অধিবাসী নিজ নিজ ঘরে ফিরতে পেরেছেন।

বৃহস্পতিবার পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ২৭০ জন দমকলকর্মী মোতায়েন ছিলেন এবং চার্টার্ড ওয়াটার-বোম্বিং হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছিল। উদ্ধার অভিযান পরিচালনা করতে গিয়ে চারজন দমকলকর্মী আহত হয়েছেন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

মিয়ামির শততম গোল ও নতুন শিরোপা জয়

এক ম্যাচেই অনন্য দুটি মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে...

লেক দূষণ রোধে বিশেষ উদ্যোগ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রো...

নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে নরওয়ের সঙ্গে কারিগরি সহ...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলায় আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে...

গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 

গুলশান-ধানমণ্ডি-বারিধারা- নিকেতন এই চার লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্...

আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার শ্রীলঙ্কার সোনাল দিনুশা

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ড...

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা