ছবি: দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
সারাদেশ

দাগনভূঞায় আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া, ভ্রাম্যমান আদালত পরিচালনা

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

দাগনভূঞা পৌর শহরে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডরোধে যৌথ মহড়া করেন সেনাবাহিনী, উপজেলা প্রশাসন, দাগনভূঞা থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ।

ফুটপাত দখলকারীদের উচ্ছেদ, স্বর্ণের দাম বাড়তি রাখায় স্বর্ণ দোকানে, কাপড়ের দাম বাড়তি রাখায় কাপড় দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এছাড়াও অবৈধ সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিক্সা যত্রতত্র পার্কিং, রেজিষ্ট্রেশন ও ফিটনেসবিহীন গাড়ী ও হেলমেট ও কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা জরিমানা করেন ট্রাফিক পুলিশ।

বুধবার (১৯ মার্চ) দুপুরে, সেনাবাহিনীর মেজর শাহরিয়ার রহমান ( দাগণভূঞা উপজেলা সেনাবাহিনী কমান্ডার) , দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার স.ম আজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল ইসলাম, দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ লুৎফুর রহমান ও টিআই শাহাদাৎ হোসেনের সার্বিক সমন্বয়ে এ যৌথ মহড়া ও এসব অভিযান পরিচালিত হয়।

ওইদিন দুপুরে প্রথমে সেনাবাহিনী ও পুলিশ পৌর শহরের প্রতিটি ব্যাংকে গিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের বিভিন্ন বিষয়ে সচেতন করেন। এবং বিভিন্ন শপিংমলে ও বাজারে অন্যান্য ব্যবসায়ীদেরও সচেতন করা হয় বিভিন্ন অপরাধমূলক বিষয়ে এবং কাপড় ও অন্যান্য দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি যাতে না করে সে বিষয়ে। পরে বাজারে অবৈধভাবে ফুটপাৎ দখল করে রাখার দায়ে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এবং ফুটপাত দখলমুক্ত করা হয়।

অপরদিকে, স্বর্ণের দাম বাড়তি রাখায় স্বর্ণের দোকান গুলোকেও জরিমানা করা হয় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে। এসব অভিযানে সেনাবাহিনী ও দাগনভূঞা থানার পুলিশ সদস্যরা অংশ নেন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লামা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার দাবি দুর্গম পাহাড়ি জনগোষ্ঠীর

পার্বত্য জেলার বান্দরবানের জনবহুল ও জনগুরুত্বপূর্ণ লামা উপজেলা স্বাস্...

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ, এক পরিবারের পাঁচ জনের প্রাণহানি। 

নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে এক...

মাদক সেবনে বাধা: মীরসরাইয়ে ছেলের হামলায় বাবার মৃত্যু, আটক ১

মাদকের মরণনেশা কেড়ে নিল আরও একটি তাজা প্রাণ, ধ্বংস করে দিল একটি পরিবার। চট্টগ...

মীরসরাইয়ে ট্রাকবোঝাই ৮২ কেজি গাঁজাসহ চালক গ্রেপ্তার

চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তল্লাশি চালিয়ে ৮২ কেজি গ...

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার

ক্ষমতায় এসেই গরু ও মোষ জবাই সংক্রান্ত কঠোর নির্দেশনা জারি করেছে পশ্চিমবঙ্গের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা