ছবি: সংগৃহীত
সারাদেশ

তিন বিভাগে বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের তিন বিভাগের কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। উজানে ভারী বৃষ্টি ও দেশের অভ্যন্তরে অব্যাহত বর্ষণের কারণে কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায়, আগামী দুই দিন সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়তে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।

উত্তরাঞ্চলে তিস্তা ও দুধকুমার নদীর পানিও বাড়তে পারে। কোথাও কোথাও এসব নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

এ ছাড়া সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানি আগামী ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেতে পারে। ফলে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণার কিছু নিম্নাঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।

এদিকে, উজানের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বুধবার সকালে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে বিকেলের পর থেকে পানি কমতে শুরু করেছে। পানি কমলেও নদীর বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। নদীরক্ষা বাঁধের কিছু অংশে ফাটল ও ধসের পাশাপাশি ফসলি জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের আট বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত থেকে তিস্তার পানি বাড়তে শুরু করে। বুধবার সকালে তা বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও দুপুরের পর পানি কমতে থাকে। সন্ধ্যা ৬টায় পানি বিপৎসীমার দুই সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, রাতে তিস্তার পানি নতুন করে বাড়ার আশঙ্কা নেই।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টমাহক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় জাপানকে কড়া হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

জাপানের সামরিক সক্ষমতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ ক...

ভারতীয় জাহাজে হামলা, ১৩ নাবিক উদ্ধার

ভারতের নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, ইয়েমেনের জলসীমার কাছাকাছ...

অবসর নিয়ে ধোঁয়াশায় নেইমার

নেইমার বলেন, ‘আমি জানি না আর কত দিন খেলব। অবসরের কথা এখনো ভাবিন...

ডলারের দুর্বলতায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান

ডলারের দরপতন ও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার প্রভাবে বিশ্ববাজারে...

যুক্তরাষ্ট্র-ইরান সংকট নিরসনে কাতারের অগ্রগতি দাবি

কাতার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে ম...

অ্যাওয়ে টেস্টে পাকিস্তানের তিন বছরের খরা কাটল

ওয়েস্ট ইন্ডিজের পোর্ট অব স্পেনে পুরো টেস্টজুড়েই দাপট দেখিয়েছেন স্পিনাররা। শেষ...

ট্রাম্পের হেলিকপ্টারের কাছে বিমান, তদন্তে কর্তৃপক্ষ

মাঝ আকাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হেলিকপ্টার ‘মেরিন ওয়ান&...

৭ দিনেই বিলিয়ন ডলার আয় স্পাইডার-ম্যানের

প্রেক্ষাগৃহে দর্শক খরার সময়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সনি ও মার্ভেল স্টুড...

আর্সেনালের পথে ব্রাজিলিয়ান মিডফিল্ডার

দীর্ঘ ২২ বছর পর ২০২৫-২৬ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল।...

গণভোটের ব্যাখ্যা বিভ্রান্তিকর: তথ্যমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশালে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিবসট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা