ছবি: সংগৃহীত
রাজনীতি

ঢাকা-১৭ আসনে নির্বাচন করবেন তারেক রহমান, আজ মনোনয়ন ফরম সংগ্রহ

আমার বাঙলা ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতায় নামতে যাচ্ছেন। দলীয় সূত্র জানিয়েছে, আজ রবিবার তিনি এ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করবেন।

তারেক রহমান বগুড়া-৬ সংসদীয় আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচন করতে যাচ্ছেন।

ঢাকার ২০টি আসনের মধ্যে যে তিনটি আসন বিএনপি ফাঁকা রেখেছে, তার মধ্যে গুলশান-বনানী, বারিধারার মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনও রয়েছে। এই আসনে বিএনপির জোটসঙ্গী হিসেবে বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমানের নির্বাচন করার কথা শোনা যাচ্ছিল।

এই সিদ্ধান্তের প্রেক্ষাপটে তারেক রহমানের প্রতি সম্মান দেখিয়ে ভোলা-১ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন আন্দালিব রহমান। ফলে ঢাকা-১৭ আসনের আর প্রার্থী হচ্ছেন বলে জানা গেছে।

দলটির ভেতরের আলোচনা অনুযায়ী, দেশে ফিরে আসার পরই তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। এ ছাড়া বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা তাকে রাজধানীর এই গুরুত্বপূর্ণ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার অনুরোধ জানান।

বিএনপির পক্ষ থেকে আন্দালিভ রহমানকে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার প্রস্তাব দেওয়া হলে তিনি এই প্রস্তাবে রাজি হননি। তিনি নিজ দলের প্রতীকে ভোলা-১ আসন থেকে নির্বাচন করার কথা বলেছেন। এই আসনে (ভোলা-১) ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে বিএনপির সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আন্দালিব রহমান পার্থ। তাঁর বাবা, প্রয়াত নাজিউর রহমান মঞ্জু, একই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রীর দায়িত্বও পালন করেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা জানাল দিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধ...

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী

নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিবাহের...

আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সক্রিয় কর্মী গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার সক্রিয়...

যৌন ব্যবসার অভিযোগে বাংলাদেশিসহ আটক ২৬

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের মাধ্যমে পরিচালিত কথিত যৌন ব্য...

নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের স্মৃতিসৌধে শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জা...

সড়কপথে ভোলা, মহাসড়ক নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মে...

দ্বিতীয় টেস্টের প্রথম দিন: শুরুর বিপর্যয়ের পর ঘুরে দাঁড়াল বাংলাদেশ

স্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সাম...

জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের চট্রগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ কাজী সমিতি, মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল...

ফুড পয়জনিং থেকে নিরাপদ থাকার উপায়

এই সময়ে ফুড পয়জনিং খুবই পরিচিত একটি সমস্যা, কারণ এই সময়ে উচ্চ আর্দ্রতা ও জলী...

স্পর্শিয়ার স্লিভলেস লুকে তোলপাড়

রীতিমতো নেটিজেনদের নজর কেড়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। রোদমাখা এক বিকেলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা