ছবি: আমার বাঙলা
সারাদেশ

টইটুম্বুর কাপ্তাই লেক, পূর্ণ সক্ষমতায় সচল সব ইউনিট: বেড়েছে জলবিদ্যুৎ উৎপাদন

রাঙ্গামাটি প্রতিনিধি

টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই লেক এখন টইটুম্বুর। লেকজুড়ে এখন শুধু পানি আর পানি। পানির এই প্রাচুর্যের ইতিবাচক প্রভাব পড়েছে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে (কপাবিকে)। দীর্ঘ সময় পর কেন্দ্রটির পাঁচটি ইউনিটই একযোগে চালু রয়েছে এবং বিদ্যুৎ উৎপাদনও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।


কপাবিকে সূত্রে জানা গেছে, চলতি বছরের শুষ্ক মৌসুমে পানির স্বল্পতার কারণে জুন মাস পর্যন্ত কেন্দ্রটির মাত্র একটি বা দুটি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছিল। তবে চলতি মাসের ৭ জুলাই সন্ধ্যা ৬টা থেকে পর্যাপ্ত পানি প্রবাহ নিশ্চিত হওয়ায় পাঁচটি ইউনিটই একযোগে চালু করা হয়। ওই দিন পাঁচটি ইউনিট থেকে মোট ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।


শুক্রবার (১০ জুলাই) সকালে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, টানা বৃষ্টিপাতের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত সাত দিন ধরে কাপ্তাই লেকের পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পাঁচটি ইউনিট থেকে মোট ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।


তিনি জানান, বর্তমানে ১ ও ২ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ৪২ মেগাওয়াট করে মোট ৮৪ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিট থেকে ৩৫ মেগাওয়াট এবং ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ৩০ মেগাওয়াট করে মোট ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কেন্দ্রটির পাঁচটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট।


এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ৯০.৩১ ফুট (মিন সি লেভেল)। অথচ রুল কার্ভ অনুযায়ী এ সময় পানির উচ্চতা থাকার কথা ছিল ৮৫.৪৪ ফুট। অর্থাৎ নির্ধারিত মাত্রার চেয়ে লেকে বর্তমানে প্রায় ৪.৮৭ ফুট বেশি পানি রয়েছে, যা বিদ্যুৎ উৎপাদনের জন্য অত্যন্ত অনুকূল পরিস্থিতি তৈরি করেছে।


সংশ্লিষ্টরা জানান, যদি আগামী দিনগুলোতেও বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং উজান থেকে পানির প্রবাহ স্বাভাবিক থাকে, তবে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হবে। এতে জাতীয় বিদ্যুৎ গ্রিডে জলবিদ্যুতের অবদান আরও বাড়বে এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও শক্তিশালী হবে।
উল্লেখ্য, কাপ্তাই লেকের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৮ ফুট (মিন সি লেভেল)। দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র হিসেবে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আবারও বাড়ল স্বর্ণের দাম

আবারও দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের...

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

বাণিজ্য ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদন করেছেন—এমন প্রা...

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বিরোধীদলীয় নেত...

সন্ধ্যার মধ্যে ৬ এলাকায় ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে দেশের ছয় অঞ্চলে বজ্রসহ ঝড়ের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়...

আগামী জুলাইয়ের মধ্যে পাঁচ স্থানীয় নির্বাচন

আগামী বছরের জুলাইয়ের মধ্যেই স্থানীয় সরকার কাঠামোর পাঁচটি নির্বাচন—ইউনিয়...

চুনতীতে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর উদ্বোধন

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে যুগশ্রেষ্ঠ...

ঈশ্বরদীতে হত্যাচেষ্টার ৬ দিন পর সেচ্ছাসেবকদল নেতার থানায় মামলা দায়ের

হত্যাচেষ্টার ছয় দিন পর স্বশরীরে থানায় উপস্থিত হয়ে সুষ্ঠু বিচার চেয়ে এজাহার দা...

নরসিংদীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নরসিংদী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা...

ফায়ার সার্ভিস-ARAB-এর যৌথ অভিযান

দুর্যোগকালীন সময়ে দেশব্যাপী বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু রেখে ফায়ার সার্ভিসের...

পিরোজপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠি এলাকায় এক কুয়েতপ্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির...

লাইফস্টাইল
বিনোদন
খেলা