সংগৃহীত
খেলা

জোড়া গোল করে রোনালদো বললেন, ব্যক্তিগত রেকর্ডে মনোযোগ দেই না

ক্রীড়া ডেস্ক

সৌদি প্রো লিগে শিরোপা লড়াইয়ে টিকে থাকতে চেষ্টা করে যাচ্ছে আল নাসর। ক্রিস্টিয়ানো রোনালদোও সামর্থ্যের সবটুকু দেওয়ার চেষ্টা করছেন। আল হিলালের বিপক্ষে দলকে জেতাতে জোড়া গোল করেছেন তিনি। তার জোড়ায় আল নাসর ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে।

পয়েন্ট টেবিলে এখন আল নাসর ৫৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে। তবে দুইয়ে থাকা আল হিলালের চেয়ে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে তারা। শীর্ষে রয়েছে আল ইত্তিহাদ। তাদের সঙ্গে আল নাসরের ব্যবধান ৭ পয়েন্ট।

বিরতির আগে আল নাসরকে এগিয়ে দেন আলী আল হাসান। বিরতির দুই মিনিট বাদে স্কোর ২-০ করেছেন রোনালদো। পাস করেছিলেন সাদিও মানে।

বর্তমান চ্যাম্পিয়ন আল হিলাল তার পর প্রতি আক্রমণ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে থাকে। তাতে সাফল্যও আসে ৬২ মিনিটে। ক্লোজ রেঞ্জের হেডে জাল কাঁপান আলি আল বুলাইহি। তাতেও অবশ্য লাভ হয়নি। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে পাওয়া গোলে ৩-১ গোলের জয় নিশ্চিত করেছেন সিআরসেভেন। বদলি মুওতেব আল হারবি হ্যান্ডবল করলে ভার রিভিউতে স্পটকিক পায় আল নাসর।

নিজের জোড়া গোল নিয়ে ম্যাচের পর পর্তুগিজ তারকা বলেছেন, এই জয়ে দলীয় নৈপুণ্যই হচ্ছে আসল। আমার গোল করাটাও গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জয়। আমি মূলত এসপিএল ও চ্যাম্পিয়ন্স লিগে দলকে সাহায্য করার জন্য কঠোর পরিশ্রম করি এবং ব্যক্তিগত রেকর্ডের দিকে মনোযোগ দেই না।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা