আন্তর্জাতিক

জুলাই আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছিল কলকাতায়ও

আমার বাঙলা ডেস্ক

২০২৪ সালের ১৬ জুলাই পুলিশের গুলিতে মারা যান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ। এই ঘটনার পর থেকে নড়েচড়ে বসে কলকাতার ছাত্রসমাজ। কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সমর্থনে কলকাতায় একের পর এক বিক্ষোভ শুরু করে বিভিন্ন সংগঠন।

ঢাকায় শিক্ষার্থী হত্যার প্রতিবাদে ১৭ জুলাই কলকাতায় বাংলাদেশ দূতাবাস অভিমুখে যাত্রার ডাক দেয় বামপন্থি ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)। মিছিলে বিপ্লবী ছাত্র ফ্রন্ট (আরএসএফ), অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনসহ (এআইএসএ) একগুচ্ছ বাম সংগঠনের কর্মী-সমর্থকরাও যোগ দেন। কিছুক্ষণ পরই একাডেমি অব ফাইন আর্টসের চত্বর থেকে অনেককে আটক করে পুলিশ। গ্রেপ্তার করে তাদের নিয়ে যাওয়া হয় কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজারে।

কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজে সমাবেশের ডাক দেয় এআইডিএসও। পরে মধ্য কলকাতার পার্ক সার্কাস ময়দানে প্রায় এক ঘণ্টা বিক্ষোভ করেন সংগঠনটির সদস্যরা। কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে স্মারকলিপি প্রদানেও বাধা দেয় পুলিশ। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।

বাংলাদেশের অনুকরণে কলকাতায় ছাত্র বিক্ষোভেও নজর কেড়েছিল ছাত্রদের তৈরি পোস্টার, ব্যানার ও গ্রাফিতি। স্লোগানেও আগুন ছড়ায়। ভারত সরকারের ঘনিষ্ঠ মিত্র আওয়ামী লীগের বিরুদ্ধে এমন বিক্ষোভ প্রথমবারের মতো প্রত্যক্ষ করেছিল শহরবাসী।

সম্মিলিত বাম ছাত্র সংগঠনগুলোও আন্দোলনে যোগ দেয়। তারা শেখ হাসিনার পদত্যাগের দাবি জানাতে থাকে। রবীন্দ্র সদন চত্বরে পুলিশ ব্যারিকেড তৈরি করে। শিক্ষার্থীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে। ৭০ জনকে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়।

পরে ধর্মতলা থেকে বাংলাদেশ দূতাবাস অভিমুখে যাত্রা কর্মসূচির ডাক দেয় সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। দূতাবাসের আগে ব্যারিকেড দিয়ে ছাত্রদের আটকানোর চেষ্টা করলে শুরু হয় সংঘর্ষ। পুলিশ একাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করে। বিক্ষোভে নেতৃত্বে ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। কলকাতার পার্ক সার্কাসে সমাবেশ করতে দেয়নি পুলিশ। সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই কেন্দ্রীয়ভাবে রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

আইসার রাজ্য সভাপতি ঋতম মাজি বলেন, প্রতিবেশী দেশে যদি গণতান্ত্রিক আন্দোলনের ওপরে রাষ্ট্রীয় আঘাত আসে তাদের প্রতি সংহতি জানানো আমাদের কর্তব্য।

কলকাতার এই আন্দোলন বিক্ষোভের মধ্যেও চুপ ছিল ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) এবং তৃণমূলের ছাত্র সংগঠন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ (টিএমসিপি)।

এদিকে গোটা জুলাই আন্দোলনে গণহত্যা প্রসঙ্গে ভারতের গণমাধ্যমগুলো ছিল সম্পূর্ণ নীরব। তবে গণমাধ্যমের নাটকীয় পরিবর্তন ঘটে ৫ আগস্ট থেকে। ওই দিন শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। এ ঘটনার পর বাংলাদেশ নিয়ে তারা অপতথ্য ছড়াতে থাকে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন রাজনৈতিক সমীকরণে ভোটের মাঠে তিন শক্তি

একসময় আওয়ামী লীগের অপ্রতিদ্বন্দ্বী ঘাঁটি হিসেবে পরিচিত পটুয়াখালী-৪ (কলাপাড়া&n...

উৎসবের ভোট সহিংসতা মুক্ত হোক

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বহুল কাঙ্খিত ত্রয়োদশ জাতীয...

মোবাইল ব্যাংকিং বন্ধে বিপাকে সাধারণ মানুষ: জরুরি সেবায় অচলাবস্থা

সারাদেশে হঠাৎ মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ হয়ে যাওয়ায় জরুরি সেবার আওতাধীন লক্ষাধ...

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার সন্ধ্য...

কুষ্টিয়ায় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর নির্বাচনি মহড়া অনুষ...

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে রাঙ্গাবালীতে ব্যাপক প্রস্তুতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শেষে এখন ভোটের অপেক্ষা। আর মা...

কুমিল্লার মুরাদনগরে ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

কুমিল্লার মুরাদনগরে নগদ ২ লাখ টাকাসহ মাওলানা হাবীবুর রহমান হেলালী নামের এক জা...

ফেনীতে যুবদল নেতার গরুর খামার থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

ফেনীতে এক যুবদল নেতার গরুর খামার থেকে ১টি বিদেশি পিস্তল ও ৪টি ম্যাগাজিন উদ্ধা...

কুষ্টিয়ায় চারটি আসনের ৫৯৯টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

নির্বাচন উপলক্ষে কুষ্টিয়ার চারটি আসনের ৫৯৯টি ভোটকেন্দ্রে আজ সকাল থেকে কেন্দ্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা