ছবি-সংগৃহীত
সারাদেশ

জামালপুরে আ’লীগ নেতার মুক্তির দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি: জামালপুরে আওয়ামী লীগ নেতা জাকিরুল ইসলাম জনির বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন এবং সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সরোয়ার হোসেন, আব্দুর রশীদ, জামিল মিয়া ও মোছামত জেমি।

পরে বিক্ষুব্ধ এলাকাবাসী জামালপুর প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে। এসময় সড়কের দুইপাশে যানবাহন আটকা পড়ে।

জামালপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সাবেক ছাত্রনেতা জাকিরুল ইসলাম জনিকে আজকের মধ্যে মুক্তি দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনে যাবার হুমকি দিয়েছে এলাকাবাসী।

তাদের অভিযোগ, কামরুন্নাহার কাকলী নামে এক নারীর কাছ থেকে ২০২০ সালে পৌরসভার ফেরিঘাট এলাকায় ৩৩ লাখ টাকায় তিন শতাংশ জমি ক্রয় করে ভোগদখল করে আসছেন আওয়ামী লীগ নেতা জনি।

সম্প্রতি ওই জমির মালিকানা দাবি করেন কামরুন্নাহার কাকলীর ভাই জেলা যুবদল নেতা মোফাজ্জল হোসেন তাপস।

জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, জমি নিয়ে বিরোধে ছনকান্দা এলাকার আবুল কাশেম মিয়ার পুত্র মোফাজ্জল হোসেন তাপস বাদী হয়ে মামলা দায়ের করায় জাকিরুল ইসলাম জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা