সংগৃহিত
খেলা

জব্বারের বলি খেলা ২৫ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৫ এপ্রিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদিঘি ময়দানে জব্বারের বলি খেলা ও ও বৈশাখী মেলার ১১৫তম আসর শুরু হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা এবং মেলা আয়োজক কমিটির সভাপতি জহর লাল হাজারী।

তিনি বলেন, ‘জব্বারের বলি খেলার ১১৫তম আয়োজন উপলক্ষে ২৪, ২৫ ও ২৬ এপ্রিল বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল ৫টায় সিটি করপোরেশনের লাইব্রেরি ভবনে ট্রফি ও জার্সি উন্মোচন হবে। সেখানে বিস্তারিত জানানো হবে।’

তিনি জানান, মেলা উপলক্ষে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সিটি করপোরেশন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে।

ব্রিটিশবিরোধী আন্দোলনে যুবসমাজকে উদ্বুদ্ধ করতে ১৯০৯ সালে বলি খেলার সূচনা করেছিলেন বকশীর হাটের ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর। পরে সেটি আবদুল জব্বারের বলি খেলা নামে পরিচিত হয়। এর জনপ্রিয়তা এখনো অক্ষুণ্ণ রয়েছে।

বাংলা পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের ১২ তারিখে লালদিঘির ময়দানে অনুষ্ঠিত হয় এ কুস্তি প্রতিযোগিতা। খেলার আগের দিন থেকে শুরু করে পরদিন পর্যন্ত তিনদিন ধরে লালদিঘির মাঠ ও আশপাশের কয়েক কিলোমিটার জায়গাজুড়ে বসে বৈশাখী মেলা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় ২ কোটি শিশু

চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচির আওতায় গত পাঁচ মাসে সারাদেশে ১ কোটি ৯৭ লাখ...

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা