সারাদেশ
শিমুল খান

জনগণের আস্থা অর্জন করে একটি উন্নত দেশ গঠন করতে হবে

ঝিনাইদহ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোটচাঁদপুর উপজেলা অপরূপ কৃষক দলের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষকদলের আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং পৌর কৃষক দলের আহবায়ক ফিরোজ উদ্দিন মানিকের সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির সহ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান শিমুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মমিনুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক, উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুজ্জামান মুকুল।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আমিরুজ্জামান শিমুল বলেন, দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। ত্যাগী নেতাকর্মীদের দিয়েই আগামীতে সব কমিটি গঠন করা হবে। এ সময় তিনি কোটচাঁদপুর উপজেলা ও পৌর কৃষকদলের নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন। তিনি আরও বলেন, দল এখনো ক্ষমতায় আসেনি-আগে জনগণের আস্থা অর্জন করেন, দল ক্ষমতায় আসুক তখন চাওয়া-পাওয়া পূরণ করা যাবে। তারেক রহমানের নির্দেশনা মোতাবেক সকল কার্যক্রম পরিচালনা করার জন্য নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুশনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা সাঈদ, বলুহর ইউনিয়ন বিএনপি'র সভাপতি আশরাফ আলী পৌর যুব দলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফিজুর রহমান, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক শরিফুল ইসলাম, সদস্য সচিব আজিম হোসেন, পৌর মৎস্যজীবি দলের সদস্য সচিব বাবুল আক্তার সহ কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা