সংগৃহিত
খেলা

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জাগালোর মৃত্যু

ক্রীড়া ডেস্ক: খেলোয়াড় এবং কোচ হিসেবে বিশ্বকাপের ফাইনালে উঠেছেন রেকর্ড ৫বার। এর মধ্যে একমাত্র ফুটবলার হিসেবে চারবারই শিরোপা হাতে তুলে নেয়ার রেকর্ড গড়েছিলেন ব্রাজিলের মারিও জাগালো। ৯২ বছর বয়সে এসে অবশেষে থামলো তার দুনিয়ার যাত্রা। আজ সকালেই মৃত্যু হয়েছে এই ব্রাজিলিয়ান কিংবদন্তির।

তার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিবৃতির মাধ্যমে মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘অনেক দুঃখের সঙ্গে আমরা চারবার বিশ্বকাপজয়ী মারিও হোর্হে লোবো জাগালোর মৃত্যুর খবর জানাচ্ছি।’

তার মৃত্যুতে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ৭দিনের শোক ঘোষণা করেছে। ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি এডনাল্ডো ফার্নান্দেহ এক বিবৃতিতে বলেন, ‘অন্যতম সেরা কিংবদন্তি মারিও হোর্হে লোবো জাগালোর মৃত্যুতে শোকগ্রস্ত ব্রাজিল ফুটবল ফুটবল ও সিবিএফ। এই দুঃখের মুহূর্তে জাগালোর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানাচ্ছে সিবিএফ...এই চিরকালীন চ্যাম্পিয়ন এবং তার অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে ৭দিনের শোক ঘোষণা করছে সিবিএফ।’

ব্রাজিল যে ৫ বার বিশ্বকাপ জিতেছে, তার চারটিতেই হাতের স্পর্শ লাগিয়েছেন জাগালো। ফুটবলার হিসেবে প্রথমে শিরোপা জয় করেছিলেন। এরপর কোচ হিসেবেও জিতলেন বিশ্বকাপ শিরোপা। কোচ এবং ফুটবলার হিসেবে বিশ্বকাপ জয়করা প্রথম ব্যক্তি তিনি। যে কারণে ব্রাজিলিয়ানদের কাছে তিনি দেশপ্রেম, দৃঢ়তা ও গৌরবের অপর নাম।

১৯৫৮ সুইডেন থেকে বিশ্বকাপজয়ী ব্রাজিলের সেই দলটির জীবিত একমাত্র সদস্য হিসেবে এতদিন বেঁচে ছিলেন জাগালো। ’৫৮র বিশ্বকাপে তিনি ছিলেন ব্রাজিল দলের ফরোয়ার্ড।

ফুটবল-বিশ্বে ব্রাজিলের বড় শক্তি হিসেবে উঠে আসার পথে অবিস্মরণীয় ভূমিকা ছিল মারিও জাগালোর। ১৯৫৮ সালে নিজেদের ইতিহাসে প্রথম বিশ্বকাপ জিতে ৮ বছর আগের ‘মারাকানা ট্র্যাজেডি’ মাটিচাপা দিয়েছিল ব্রাজিল।

১৯৬২ সালে চিলি বিশ্বকাপও জিতেছিলো মারিও জাগালোর ব্রাজিল। জাগালোই পৃথিবীর প্রথম ফুটবলার, যিনি ফলস নাইন হিসেবে মিডফিল্ড এবং ফরোয়ার্ডের মাঝামাঝি জায়গাটায় খেলতেন।

১৯৬৫ সালেই ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন। এরপর শুরু করেন কোচিং ক্যারিয়ার। রিও ডি জেনিরোর ক্লাব বোটাফোগোর কোচ হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু করেন।

১৯৭০ সালে ম্যাক্সিকো বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেন তিনি। যে দলটিতে ছিলেন পেলে, জায়ারজিনহো, গার্সন, রবার্তো রিভেলিনো, তোস্তাওয়ের মতো কালজয়ী ফুটবলাররা। ফাইনালে ব্রাজিল ৪-১ গোলে হারিয়ে প্রথম তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন হয় তারা।

১৯৭৪ বিশ্বকাপেও কোচ ছিলেন জাগালো। তবে পেলেকে ছাড়া ব্রাজিল হয়েছিলো চতুর্থ। ১৯৯৪ বিশ্বকাপও জিতেছিলো ব্রাজিল। সেবার কার্লোস আলবার্তো প্যারেইরার সহকারী কোচ ছিলেন জাগালো। এবারও ফাইনালে ইতালিকে টাইব্রেকারে হারিয়েছিলো ব্রাজিল।

১৯৯৮ বিশ্বকাপেও ব্রাজিলের হেড কোচ ছিলেন মারিও জাগালো। সেবার ফাইনালে ফ্রান্সের কাছে ৩-০ গোলে হেরে যায় ব্রাজিল। ‘ইনজুরড’ রোনালদোকে ফাইনালে খেলানো নিয়ে অবশ্য কম কথা শুনতে হয়নি জাগালোকে।

২০০৬ সালেও জাতীয় দলের কোচিং প্যানেলে ছিলেন জাগালো। সেবারও কার্লোস আলবার্তো প্যারেইরার সহকারী ছিলেন তিনি। বিশ্বকাপ শুরুর আগে তুমুল ফেবারিট ব্রাজিল কোয়ার্টারে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয়। জাতীয় দলের হয়ে সেবারই সর্বশেষ কোচিং করিয়েছেন তিনি।

ব্রাজিল ফুটবলে জাগালো এতটাই সম্মান এবং মর্যাদার অধিকারী ছিলেন যে, ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে আগে ব্রাজিল কোচ তিতে তার সঙ্গে দেখা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।

২০২২ সালের ডিসেম্বরে জাগালোর সতীর্থ পেলে পরপারে পাড়ি জমান। এবার ১৯৫৮ বিশ্বকাপের শেষ সদস্য হিসেবে গেলেন তিনি নিজেও।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা