সংগৃহীত ছবি
সারাদেশ

চাঁদা না দেওয়ায় বাড়িঘর ভাঙচুর

সিরাজগঞ্জ প্রতিনিধি : গত ৫ আগস্ট নতুন সরকার আসার পর বেপরোয়া হয়ে উঠেছে বিএনপির স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল। দীর্ঘদিন ধরে জুয়েল ও তার সহযোগীরা চাঁদা দাবি করে আসছে আবদুর রহমান ও তার ভাইদের কাছে । কিন্তু চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাড়িতে ঢুকে ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনায় আবদুর রহমান বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জুয়ালভাঙ্গা গ্রামের মৃত কুদ্দুসের ছেলে জুয়েল, বেশ কিছু দিন ধরে চাঁদা দাবি করে আসছে আবদুর রহমান ও তার ভাইদের কাছে। কিন্তু চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ১০ টায় জুয়েল তার সহযোগী ফেরদৌস, আবুল চৌধুরী, লতিফ, কামরুল, মজনু, সুমিত, হায়দার আলী, মাসুদ রানাসহ আরও দশ থেকে বারো জন রামদা, ছুরি, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। কিন্তু কাউকে না পেয়ে বাড়ি ঘর থেকে নগদ প্রায় ৪ লাখ টাকা এবং ১০ লাখ টাকা সমমূল্যের গহনা লুটপাট করে ভাঙচুর চালায়। এতে প্রায় ১৫ লাখ টাকার আসবাবপত্র লুটপাট শেষে ভাঙচুর করে চলে যায় জুয়েল বাহিনী।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সরজমিনে গিয়ে দেখা যায়, আবদুর রহমান ও তার ভাই হাসেম, জাহাঙ্গীর ও আব্দুল আজিজের বাড়ি ঘরেও ভাঙচুর করা হয়েছে। এসময় তারা লুটপাটের বিষয় মিডিয়ার সামনে উল্লেখ করেন। এসময় এলাকাবাসী জানায়, জুয়েল ইয়াবা সেবন ও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত, এলাকার লোকজন তার ভয়ে মুখ খুলতে পারে না।

অভিযোগকারী আবদুর রহমান জানান, আমরা দুই ভাই চাকরি করি, দুই ভাই ব্যবসা করি। দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছে জুয়েল ও তার সহযোগীরা। এগুলো না দেওয়ায় রাস্তায় আমার ভাইয়ের দোকান বন্ধ করে দিয়েছে জুয়েল বাহিনী।

তিনি আরও জানান, জুয়েল এক সময় আওয়ামী লীগ করলেও গত ৫ আগস্ট নতুন সরকার আসার পর থেকে এখন বিএনপির বড় নেতা হয়ে গেছে, অথচ আমরা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

এবিষয়ে অভিযুক্ত জুয়েল রানার সঙ্গে যোগাযোগ করতে তার বাড়িতে গেলে বাসায় পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে তার স্ত্রী আমিনা জানান, জুয়েল বিএনপি রাজনীতি করে। তিনি আরও জানান, ঐদিন ওদের বাড়িতে ভাঙচুর হয়েছে, কিন্তু এখানে জুয়েলের সম্পৃক্ততা নেই।

এবিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, বিএনপি থেকে কঠোর নির্দেশ কেউ হিংসাত্মক ভাবে ভাঙচুর, চাঁদাবাজি দখল এমন অভিযোগ যার বিরুদ্ধে উঠবে, তাকেই বহিষ্কার করা হবে।

তিনি আরও জানান, ইতিমধ্যে এ ঘটনায় জুয়েলসহ দু'জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

বাংলা কিউআর লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

দেশে নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে...

শেখ হাসিনা দেশে ফিরে আইনি পথে হাটবেন: আইন মন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন, তিন...

সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫,৭১২

দেশে গত সাড়ে ছয় বছরে ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫ হাজার ৭১২ জন নিহত...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

চেতনা বিক্রির রাজনীতি আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন...

দেড় বছর পর কলাপাড়া হাসপাতালে চালু সিজারিয়ান অপারেশন

পটুয়াখালীর কলাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার প...

ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে আইন কলেজ

বাংলাদেশের প্রথম সারির আইন কলেজগুলোর অন্যতম নারায়ণগঞ্জ আইন কলেজ। তৎকালীন পূর্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা