ছবি: সংগৃহীত
জাতীয়

গ্যাস সংকটে ফের ভোগান্তিতে নগরবাসী

নিজস্ব প্রতিবেদক

চলমান সংকটের মধ্যেই রাজধানীতে আবারও কমেছে গ্যাসের সরবরাহ। বুধবার (১২ আগস্ট) নগরীর বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশন ও বাসাবাড়িতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

রাজধানীর কোথাও গ্যাসের অভাবে ফিলিং স্টেশন বন্ধ রাখা হয়েছে, আবার কোথাও গ্যাসের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। একই সঙ্গে অনেক বাসাবাড়িতে গ্যাসের চাপ এতটাই কম যে, চুলা জ্বললেও রান্না করা কঠিন হয়ে পড়েছে।

মালিবাগ, তেজগাঁও, বাড্ডা, খিলক্ষেত, উত্তরা ও মিরপুরের বেশ কয়েকটি সিএনজি স্টেশন ঘুরে গ্যাসের সংকটের চিত্র দেখা গেছে। কোনো কোনো স্টেশনে ‘গ্যাস নেই’ লেখা সাইনবোর্ডও ঝুলিয়ে রাখা হয়েছে।

স্টেশন কর্মীরা জানান, সাধারণত রাত ১২টার পর কিছুটা গ্যাস সরবরাহ পাওয়া যায়। তবে তখনও চাপ থাকে অনেক কম। বুধবার দুপুর পর্যন্ত অনেক স্টেশনে পর্যাপ্ত গ্যাসের সরবরাহ মেলেনি।

গ্যাসের সংকটের কারণে একদিকে যেমন সিএনজি চালিত যানবাহনগুলোকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, অন্যদিকে বাসাবাড়িতেও রান্নাবান্নায় সমস্যায় পড়ছেন নগরবাসী। সংকট দ্রুত কাটিয়ে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীর্ঘদিন পর সচল মনোহরদী বাইপাস

দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল হয়ে পড়েছিল নরসিংদীর মনোহরদী উ...

মগরা নদীর ভাঙনে আতঙ্কে বাগজান স্কুল

নেত্রকোনার মদনে মগরা নদীর তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে বাগজ...

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে তুরস্ক ছাড়েন ট্রাম্প

চলতি বছরের জুলাইয়ে তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট ড...

মার্কিন ভিসা বাতিল, বিপাকে হাজারো আবেদনকারী

হাজার হাজার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ব...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ড...

উলিপুরে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

কুড়িগ্রামের উলিপুরে আবাসিক মাদরাসার ১১ বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নির্যাতন...

খাদ্য লেবেলিং প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি

খসড়া নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬ দ্রুত চূড়ান্ত...

এক ফাইবারে একাধিক আইএসপি, বদলাবে ব্রডব্যান্ড

দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট খাতে দীর্ঘদিনের আলোচিত ‘অ্যাকটিভ শেয়ারিং&rs...

নিষেধাজ্ঞার পর ভারতকে ধন্যবাদ আতিফের

রাজনৈতিক উত্তেজনা ও সংঘাতের কারণে প্রায় এক দশক ধরে ভারতে গান গাওয়ার সুযোগ নেই...

কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা?

স্ত্রী ২’-এর সাফল্যের পর বলিউডে নিজের অবস্থান আরও শক্ত করেছেন শ্রদ্ধা ক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা