সংগৃহিত
লাইফস্টাইল

গরমে চোখের যত্ন

লাইফস্টাইল ডেস্ক: তীব্র তাপপ্রবাহে শরীরের পাশাপাশি চোখেরও যত্ন নেওয়া জরুরি। চোখ আমাদের শরীরের সবচেয়ে স্পর্শকাতর অঙ্গ। এজন্য গরমে বিশেষভাবে চোখের যত্ন নেওয়া প্রয়োজন। চলুন জেনে নেওয়া যাক কীভাবে আপনার চোখের যত্ন নেবেন-

১) সানগ্লাস ব্যবহার করুন:

অতিরিক্ত তাপ ও রোদ চোখের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই বাড়ির বাইরে বের হলেই সানগ্লাস ব্যবহার করুন। এটি রোদ ও অতিরিক্ত তাপ থেকে চোখ রক্ষা করবে।

২) টুপি ব্যবহার করুন:

রোদে বের হওয়ার সময় শুধু সানগ্লাস নয়, টুপিও ব্যবহার করুন। এতে রোদ থেকে আপনার মাথা ও চোখ দুটিই রক্ষা পাবে।

৩) চোখ পরিষ্কার রাখুন:

দিনের মধ্যে কয়েকবার পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে চোখ মুখ ধুয়ে নিন অথবা চোখে পানি ঝাপটা দিন। এতে সূর্যের প্রখর তাপ থেকে আরাম পাওয়ার পাশাপাশি বাইরের ধুলা-ময়লা জমে চোখে বিভিন্ন ইনফেকশন হওয়ার ঝুঁকি একদম কমে যায়।

৪) সরাসরি এসির বাতাস এড়িয়ে চলুন:

এসির বাতাসে চোখ অনেক বেশি শুষ্ক হয়ে যায়। তাই খেয়াল রাখতে হবে এসির বাতাস সরাসরি যেন চোখে না লাগে।

৫) প্রচুর পানি পান করুন:

গরমে ঘাম হয়ে শরীর শুকিয়ে যায়। আর এর প্রভাব সবচেয়ে আগে পরে চোখে। তাই এই সময়ে প্রচুর পানি পান করুন। তাতে চোখ ভেজা থাকবে। চোখের ক্ষতি কম হবে।

৬) দুপুরে বাইরে বের না হওয়া:

একান্ত প্রয়োজন না হলে দুপুরে বাইরে বের হওয়া ঠিক নয়। মনে রাখবেন দুপুরের রোদ আর তাপ চোখের সবচেয়ে বেশি ক্ষতি করে।

৭) সাবধানে সানস্ক্রিন ব্যবহার করুন:

গরমে ত্বকের যত্নে অনেকেই সানস্ক্রিন ব্যবহার করেন। অসাবধানতাবশত এই ক্রিম চোখে লাগলে সমস্যা হতে পারে। তাই এই ক্রিম ব্যবহারে সাবধান থাকুন।

৮) সুইমিং এ গগল ব্যবহার করা:

গ্রীষ্মের গরমে আরাম পেতে সুইমিং পুলে বা যে কোনো জলাধারে সাঁতার কাটার সময় সুইমিং গগল পড়া উচিত।

৯) চোখকে বিশ্রাম দিন:

সুস্থ থাকার জন্য চোখকে বিশ্রাম দিতে প্রতিদিন অন্তত ছয় থেকে আট ঘন্টা ঘুম প্রয়োজন।

১০) চোখের ড্রপ ব্যবহার করুন:

চোখের আদ্রতা বজায় রাখতে অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়া কিছু কিছু আই ড্রপ ব্যবহার করেন।এটি মোটেও উচিৎ নয়। তাই এটি ব্যবহার করার আগে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা