ছবি-সংগৃহীত
সারাদেশ

খাগড়াছড়িতে ভারতীয় অবৈধ সিগারেট জব্দ, আটক ৩

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছড়ি শহরের ট্রাস্ট ব্যাংক এলাকার ফাইভ স্টার ট্রান্সপোর্ট অফিস থেকে ভারতীয় অবৈধ সিগারেট উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় খাগড়াছড়ি আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও সদর থানা পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক পুলিশ সুপার কাজী মোহাম্মদ আব্দুর রহিম, আর্মড পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল হাসান মোহাম্মদ যায়ীদ ও আর্মড পুলিশের পরিদর্শক মো. খায়রুল ইসলাম।

এসময়, ১৫ বস্তায় সিগারেট জব্দ করে, এর মধ্যে পাওয়া যায় ১ হাজার ৭৯৯ প্যাকেট অবৈধ সিগারেট। যার বর্তমান বাজার মূল্য ২১ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা।

জানা যায়, গত দুবছরেরও বেশী সময় ধরে একটি প্রভাবশালী চক্র সরকারি শুল্ক-কর ফাঁকি দিয়ে ভারত সীমান্ত দিয়ে নিরাপদে বাংলাদেশের ভিতরে নিয়ে আসে, পরে অন্ধকার নেমে এলে পানছড়ি দিয়ে খাগড়াছড়ি শহরে এনে রাতে চট্টগ্রাম শহরে পাচার করে।

এ কাজে চিহ্নিত দুই/একটি ট্রান্সপোর্টও জড়িত আছে। তবে তারা সব সময় ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এর আগেও ৬৫ লক্ষ টাকার অবৈধ চালান ধরা পড়লেও জড়িতদের এখনো চিহ্নিত করা হয়নি।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভীর হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রাত ৯ টার দিকে অভিযান চালিয়ে ১৫ বস্তা ভারতীয় মন্ড সিগারেট জব্দসহ ৩ জনকে আটক করেছে।

আটককৃত ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে এবং বাকী দুজন পলাতক রয়েছে বলে জানান।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে তৃতীয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা