সংগৃহীত
লাইফস্টাইল
দাঁতের চিকিৎসা

কেন হয় অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স?

স্বাস্থ ডেস্ক: অ্যান্টিবায়োটিক আধুনিক চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ আবিষ্কার। যা বিশ্বের সর্বাধিক বিক্রিত ওষুধগুলোর একটি। কিন্তু প্রায়ই অ্যান্টিবায়োটিকগুলো অযৌক্তিক অবস্থার মধ্যে ব্যবহার করা হয়। ফলে জীবাণু অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স বা প্রতিরোধী হয়ে ওঠে।

বাংলাদেশ দেশসহ বিশ্বে অ্যান্টিবায়োটিকের যাচ্ছেতাই ব্যবহার দিন দিন বেড়েই চলছে। মোটাদাগে এর জন্য ফার্মেসি, হাতুড়ে ডাক্তার, অনভিজ্ঞ ডাক্তার, বাণিজ্যিক বিপণন ব্যবস্থা এবং রোগীরা ভীষণভাবে দায়ী।

কতটা ভয়াবহ অনুপস্থিত ডোজ:

দন্ত্যচিকিৎসক একবার ওষুধগুলো লিখে দিলে, ওষুধগুলো গ্রহণ করা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্সটি সম্পূর্ণ করা রোগীর দায়িত্ব। কারণ রোগী ডোজ মিস করলে অ্যান্টিবায়োটিক কার্যকরভাবে কাজ করে না। সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া বিরতির সময়ের মধ্যে ওষুধের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে ওঠে। তাই আপনি আসলে মিস করতে পারবেন না বা আপনার সুবিধামতো ডোজ নিতে পারবেন না।

আপনার যন্ত্রণা থেকে মুক্তি পেতে হলে দন্ত্যচিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা প্রয়োজন। আপনি যদি আপনার ডোজ মিস করেন এবং ব্যথা আবার আপনাকে তাড়িত করে, তাহলে কোনো জটিলতা ছাড়াই ভালো নিরাময়ের জন্য অ্যান্টিবায়োটিকের উচ্চমাত্রা নির্ধারণ করা হয়। আর বাদ দিয়ে ওষুধ খাওয়ায় পরে অন্য কোনো সমস্যার জন্যও আপনার শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করবে না।

সেইসঙ্গে একজন ডেন্টিস্টের অ্যান্টিবায়োটিক সম্পর্কে অনেক বেশি জ্ঞান রাখতে হয়, যা দন্ত্যচিকিৎসায় অ্যান্টিবায়োটিক নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অ্যান্টিবায়োটিক সাধারণত দাঁত ও মুখের চিকিৎসায় যেসব রোগের জন্য প্রয়োজন:

পেরিওডোন্টাল ইনফেকশন, জিনজিভাইটিস, পাল্প নেক্রোসিস, পেরিএপিকাল ইনফেকশন, দাঁত তোলা, পেরিএপিকাল লেশন, ফেসিয়াল ফ্রাকচার, অস্টিওমায়োলাইটিস, নরম টিস্যুর ফোলা, বায়োপসি, আক্কেল দাঁত ইনফেকশন, প্রফাইলেক্সিস এন্ডোকার্ডাইটিস, মুখের নরম ও কঠিন টিস্যুর সার্জিক্যাল অপসারণ বা সংযোজন, সেলুলাইটিস, ট্রানজিয়েন্ট ব্যাকটেরিমিয়া প্রফাইলেক্সিস ইত্যাদি।

সমস্যাভেদে দাঁতের চিকিৎসায় যেসব অ্যান্টিবায়োটিক দেওয়া হয়:

এমোক্সিসিলিন, ফ্লুক্লক্সাসিলিন, সেফাড্রক্সিল, সেফ্রাডিন, সেফুরক্সিম, সেফিক্সিম, এজিথ্রোমাইসিন, মেট্রোনিডাজল ইত্যাদি। অ্যান্টিবায়োটিকের সঙ্গে প্রয়োজনভেদে ব্যথানাশক ও অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেতে হয়।

সাধারণত দন্ত্যচিকিৎসায় অ্যান্টিবায়োটিকের ব্যাপ্তিকাল ৩ থেকে ৭ দিন হয়ে থাকে। আপনার কতদিন খেতে হবে, তা ঠিক করে দেবেন আপনার ডেন্টিস্ট।

অ্যান্টিবায়োটিকের ক্ষতিকর দিক:

১) অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহারে রাসায়নিক বিক্রিয়ায় শারীরিক স্থূলতার ঝুঁকি বাড়ায়।

২) দীর্ঘস্থায়ী অ্যান্টিবায়োটিকের ব্যবহারে অন্ত্রের প্রাচীরে ঘা সৃষ্টি করতে পারে।

৩) লিভারের ক্ষতিসাধনের জন্য অন্য ওষুধের মধ্যে অ্যান্টিবায়োটিক সবচেয় দায়ী।

৪) অ্যান্টিবায়োটিক অন্ত্রের অনেক উপকারী ব্যাকটেরিয়াও মেরে ফেলে যাতে অগ্ন্যাশয়ের কার্যক্ষমতা কমে গিয়ে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

৫) অ্যান্টিবায়োটিক অ্যাজমা থেকে রক্ষাকারী ব্যাকটেরিয়া নির্মূল করে ফেলায় অ্যাজমা হওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে যায়।

ইনস্টিটিউট অব এপিডেমিওলোজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চের (আইইডিসিআর) গবেষণাঅনূসারে, অ্যান্টিবায়োটিক ৮২ ভাগ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করছে না। এর প্রধান কারণ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। কাজেই কার্যকর এবং নিরাপদ চিকিৎসা পাওয়া নিশ্চিত করার জন্য অ্যান্টিবায়োটিকের যথাযথ ও সঠিক ব্যবহার এবং অপব্যবহার রোধ অপরিহার্য।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি নেই: ইসরায়েলি সেনাপ্রধান

লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চলছে না বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর চি...

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা