সারাদেশ

কুড়িগ্রামে অসহায় বৃদ্ধ দম্পতির মাথা গোঁজার ঠাঁই নেই, মানবিক সহায়তার আবেদন

সুলায়মান আল মাহমুদ, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের গোপালের খামার পূর্ব কুমারপুর গ্রামের এক অসহায় বৃদ্ধ দম্পতি চরম মানবেতর জীবনযাপন করছেন। জীবনের শেষ প্রান্তে এসে তারা এখন একটি নিরাপদ আশ্রয়ের অভাবে দুর্বিষহ দিন কাটাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা মোঃ হযরত আলী (পিতা: মৃত মন্ডল শেখ, মাতা: মৃত মোহনমালা) দীর্ঘদিন ধরে নিজস্ব প্রায় ৫ শতক জমিতে বসবাসের জন্য কোনো ঘর নির্মাণ করতে পারেননি। ফলে খোলা আকাশের নিচে বা অস্থায়ী ভাঙা-চোরা আশ্রয়ে তাদের দিন কাটাতে হচ্ছে।

সংসারে কোনো সন্তান না থাকায় দেখাশোনারও কেউ নেই এই বৃদ্ধ দম্পতির।

বার্ধক্যের ভারে নুয়ে পড়া শরীর নিয়ে কোনো স্থায়ী আয়ের উৎস না থাকায় ঘর নির্মাণ করা তাদের পক্ষে একেবারেই অসম্ভব হয়ে পড়েছে।

বৃষ্টি ও ঝড়-বাদলের সময় তাদের দুর্ভোগ আরও চরমে পৌঁছে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

সামান্য বৃষ্টিতেই ঘরের ভেতর পানি ঢুকে পড়ে, ফলে রাত কাটাতে হয় চরম কষ্টে।

এ অবস্থায় দেশ ও প্রবাসে অবস্থানরত মানবিক হৃদয়ের ভাই-বোনসহ সমাজের বিত্তবানদের কাছে টিন, নির্মাণসামগ্রী কিংবা আর্থিক সহায়তার আকুতি জানানো হয়েছে।

এলাকাবাসীর বিশ্বাস, সম্মিলিত সহযোগিতা পেলে এই অসহায় দম্পতির জন্য একটি নিরাপদ ঘর নির্মাণ করা সম্ভব হবে।

সহায়তা প্রার্থীর পরিচয়: নাম: মোঃ হযরত আলী
পিতা: মৃত মন্ডল শেখ
মাতা: মৃত মোহনমালা
গ্রাম: গোপালের খামার পূর্ব কুমারপুর
ইউনিয়ন: ঘোগাদহ
উপজেলা: কুড়িগ্রাম সদর
জেলা: কুড়িগ্রাম
যোগাযোগ: ০১৭৬০-৬০২৬২৯

মানবিক সহায়তার মাধ্যমে এই অসহায় বৃদ্ধ দম্পতির জীবনে একটু স্বস্তি ও নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে গ্রামীণ জনপদ বোয়ালখালী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ১০নং আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ড...

কুড়িগ্রামে অসহায় বৃদ্ধ দম্পতির মাথা গোঁজার ঠাঁই নেই, মানবিক সহায়তার আবেদন

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের গোপালের খামার পূর্ব কুমারপুর গ্রামের...

বাংলাদেশকে হজ রোডম্যাপ ২০২৭ হস্তান্তর করলো সৌদি আরব

চলতি বছরের হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্...

অবহেলায় কুয়েত মৈত্রী হাসপাতাল, রোগীদের জন্য নেই ফ্যান, অসহনীয় গরম!

বৃহত্তর উত্তরা, তুরাগ, দক্ষিণখান ও উত্তরখান এলাকার লাখ লাখ মানুষের চিকিৎসার এ...

ফের পদ্মায় যাত্রীবাহী বাস

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও এক ভয়াবহ দুর্ঘটনার পুনরাবৃত...

জিমেইল হ্যাক, ব্যাংক হিসাব থেকে টাকা সরিয়ে জুয়া ও গরুর ব্যবসায় বিনিয়োগ

জিমেইল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার (এমএফএস) হি...

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পেকুয়া বিএনপির প্রস্তুতি সভা

কক্সবাজারের পেকুয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান...

চকরিয়ায় প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে স্বরাষ্ট্র সচিব

আগামী ১৪ জুন কক্সবাজারের চকরিয়া, নবগঠিত মাতামুহুরী ও পেকুয়া উপজেলায় এ...

ফের পদ্মায় যাত্রীবাহী বাস

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও এক ভয়াবহ দুর্ঘটনার পুনরাবৃত...

কুড়িগ্রামে অসহায় বৃদ্ধ দম্পতির মাথা গোঁজার ঠাঁই নেই, মানবিক সহায়তার আবেদন

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের গোপালের খামার পূর্ব কুমারপুর গ্রামের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা