ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করল ইসরায়েলি আদালত

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের একটি আদালত জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের কেৎসিওত কারাগারের চারপাশে কুমিরভর্তি পরিখা তৈরির পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন। প্রাণিকল্যাণ সংক্রান্ত একটি মামলার পর রোববার আদালত এই আদেশ দেন, যা ফিলিস্তিনি বন্দিদের প্রতি ইসরায়েলের আচরণ নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।

দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, প্রাণিকল্যাণ সংস্থা ‘লেট দ্য এনিম্যালস লিভ’-এর আবেদনের ভিত্তিতে জেরুজালেম জেলা আদালত বহু ফিলিস্তিনি বন্দি রাখা মরুভূমির এই কারাগারে কুমির স্থানান্তরের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করে। আবেদনকারীদের দাবি, কুমির একটি সংরক্ষিত প্রাণী হওয়ায় নিরাপত্তার কাজে ব্যবহারের আইনি ক্ষমতা সরকারের নেই। তবে সমালোচকরা প্রশ্ন তুলেছেন, আদালত এই সিদ্ধান্ত কুমিরের সংরক্ষণ বিবেচনায় নিয়েছে, বন্দিদের মানবিক অধিকারের কথা ভেবে নয়।

বৈরুতভিত্তিক নীতিবিশেষজ্ঞ হুসেইন শোকর বলেন, ইসরায়েলের কট্টর ডানপন্থী কিছু নেতা ফিলিস্তিনিদের এমন হুমকি হিসেবে দেখেন যাদের যেকোনো উপায়ে দমন করা উচিত, আর এই পরিকল্পনা মধ্যযুগীয় নিষ্ঠুরতার স্মৃতি মনে করিয়ে দেয় বলে মন্তব্য করেন তিনি। মানবাধিকার সংস্থা কেইজ ইন্টারন্যাশনালের পরিচালক মোয়াজ্জাম বেগও পরিকল্পনাটিকে সম্পূর্ণ অযৌক্তিক আখ্যা দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের বিতর্কিত ‘অ্যালিগেটর আলকাট্রাজ’ আটক কেন্দ্র থেকে অনুপ্রাণিত এমন মডেল অনুসরণ করলে নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি বাড়তে পারে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে কেৎসিওত কারাগার নিয়ে নির্যাতন, যৌন সহিংসতা, অনাহার ও চিকিৎসা অবহেলার একাধিক গুরুতর অভিযোগ উঠেছে, যা বি’ৎসেলেম, হিউম্যান রাইটস ওয়াচ ও জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা নথিভুক্ত করেছে। ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ২৪ হাজার ৬০০-র বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে, এছাড়া গাজা থেকেও হাজার হাজার মানুষকে আটক করা হয়েছে।

আমার বাঙলা/ তালহা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সমর্থন কমেছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিষয়ক পদক্ষেপ নিয়ে দেশটিতে অসন্ত...

কাঁচামরিচ ৪০০, লাগামহীন সবজির দাম

নরসিংদীর মনোহরদীর বিভিন্ন (মনোহরদী, চালাকচর, শেখের বাজার, হাতির দিয়া) বাজারে...

পানিশূন্য গাজীখালী, বাড়ছে দুর্ভোগ

ভরা বর্ষা মৌসুমে যেখানে নদী থাকার কথা ছিল পানিতে থইথই, সেখানে বাস্তব চিত্র সম...

জুলাই গণঅভ্যুত্থয়ের কৃতিত্ব একার নয়: রিজভী

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয় বলে মন্তব্য করেছেন ব...

জয়ের স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছে বাংলাদেশ দলের প্রথম বহর...

১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার হবে: চিফ প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট চলমান মামলাগুলো আগামী এক বছরের মধ্যে নিষ্পত্তির...

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কোনো গণমাধ্যম প্রচার করলে...

কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করল ইসরায়েলি আদালত

ইসরায়েলের একটি আদালত জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের কেৎসিওত কারাগ...

সেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন এক যুবক

নেত্রকোনার মদন উপজেলায় হিন্দু ধর্মাবলম্বী এক যুবক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ...

সংবিধানে গ্রহণযোগ্য একটা সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানে জনপ্রত্যাশা ধারণ করে একটি গ্রহণযোগ্য সংশোধনী আনতে চান বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা