ছবি: সংগৃহীত
বিনোদন

ঐশ্বরিয়াকে বিয়ে করতে চান পাকিস্তানি মুফতি

বিনোদন ডেস্ক

বিতর্কিত মন্তব্যের জেরে প্রায়ই আলোচনায় থাকেন পাকিস্তানি মুফতি আবদুল কাভি। এবার সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে বিয়ে করার ইচ্ছাই প্রকাশ করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি দাবি করেছেন অভিষেক বচ্চনের সঙ্গে বিচ্ছেদ হলে ঐশ্বরিয়া নিজেই নাকি তার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবেন।

আবদুল কাভির কথায়, ‘তাদের দুজনের বিবাহবিচ্ছেদ হয়ে গেলেই ঐশ্বরিয়া আমাকে বিয়ের প্রস্তাব পাঠাবেন। তবে আমি কখনোই চাই না তাদের বিচ্ছেদ হোক। কিন্তু যদি সত্যিই তাদের মধ্যে এ রকম কিছু হয় তাহলে নিশ্চয়ই ঐশ্বরিয়া আমার সঙ্গে যোগাযোগ করবেন।’

সঞ্চালকের এক প্রশ্নের জবাবে বিতর্কিত এই মুফতি আরও জানান, ঐশ্বরিয়াকে বিয়ে করলে তিনি তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করবেন এবং তার নাম পরিবর্তন করে রাখবেন ‘আয়েশা রাই’।

তিনি বলেন, ‘ঐশ্বরিয়াকে ইসলাম ধর্মে দীক্ষিত করে ওর নাম পরিবর্তন করে আয়েশা রাই রাখব। তার পরেই বিয়ে করব। তার মতো একজন সুন্দরী নিজের নাম হিসেবে লিখবেন আয়েশা রাই। এটা দেখে আমার সত্যিই মজা লাগবে।’

মুফতি আবদুল কাভির এই মন্তব্যের জেরে বলিউড থেকে পাকিস্তান সব জায়গায় নতুন করে সমালোচনা সৃষ্টি হয়েছে। যদিও ঐশ্বরিয়া বা অভিষেকের পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশে এমপিওবঞ্চিত শিক্ষকেরা দুর্দশায় জর্জরিত

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হলো শিক্ষক সমাজ। অথচ দ...

নীলফামারীতে জেলা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু

নীলফামারীতে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ (ব...

পাহাড়-সমুদ্র-নগর: এক শহরের তিন রূপ

নেজাম উদ্দিন আবির: এক শহর- তিন রূপ। একদিকে পাহাড়ের সবুজ ঢাল, অন্যদিকে বিস্তৃত...

নরসিংদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ শুভ উদ্বোধন

কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়...

বন্দরে পুলিশের ওপর সশস্ত্র হামলা, ছিনতাইকৃত শর্টগান উদ্ধার; আটক ৩

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় হ...

রূপগঞ্জে মাদকের আস্তানায় হামলা ও উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভার ৯নং ওয়ার্ড রসুলপুরে এলাকাবাসী র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা