ছবি: সংগৃহীত
খেলা

এমবাপেকে অপহরণের পরিকল্পনা, টার্গেটে রিয়াল তারকা

ক্রীড়া ডেস্ক

ফুটবল মাঠের বাইরেও কিলিয়ান এমবাপেকে ঘিরে সামনে এসেছে উদ্বেগজনক তথ্য। ফরাসি সংবাদমাধ্যম লা পারিজিয়েনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ১৮ বছর বয়সী এক তরুণের নেতৃত্বে পরিচালিত কথিত একটি অপরাধ চক্রের সম্ভাব্য টার্গেটের তালিকায় ছিলেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা।

প্রতিবেদন অনুযায়ী, ফুটবলার, র‍্যাপার ও বিত্তশালী ব্যক্তিদের অপহরণ এবং হামলার পরিকল্পনা করছিল চক্রটি। তদন্তকারীদের ধারণা, কারাগারে বসেই স্ন্যাপচ্যাটের মাধ্যমে নেটওয়ার্কটির কার্যক্রম পরিচালনা করছিল ১৮ বছর বয়সী ফরাসি-সুইস তরুণ ক্লিমেন্ট এল।

সশস্ত্র ডাকাতি ও মানবপাচারের অভিযোগে বর্তমানে ভিলপেন্ট কারাগারে সাজা ভোগ করছেন ক্লিমেন্ট। তদন্তকারীদের সন্দেহ, ‘লেস্টার জেড.’ ছদ্মনামে স্ন্যাপচ্যাট ব্যবহার করে কারাগার থেকেই তিনি কথিত অপরাধমূলক কর্মকাণ্ড সমন্বয় করছিলেন।

গত এপ্রিলে নুই-সুর-সেন এলাকায় এক ঘড়ি ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা তদন্ত করতে গিয়ে এই কথিত নেটওয়ার্কের সন্ধান পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে সন্দেহভাজনদের সঙ্গে যুক্ত কয়েকটি ফোন পরীক্ষা করে সম্ভাব্য টার্গেটদের ঠিকানা ও ব্যক্তিগত তথ্য পাওয়ার দাবি করেন তদন্তকারীরা।

লা পারিজিয়েনের প্রতিবেদনে বলা হয়েছে, ওই তালিকায় ছিলেন গায়ক, ফুটবলার ও বিত্তশালী ব্যবসায়ীরা। প্যারিসের ১৯তম অ্যারোঁদিসমঁর এক চীনা ব্যবসায়ী, একজন গহনা ব্যবসায়ী এবং ভাল-দোয়াজ বিভাগের এক তুর্কি পাইকারি বিক্রেতার নামও তালিকায় ছিল বলে উল্লেখ করা হয়েছে।

তবে তালিকায় থাকা নামগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে এমবাপের নাম। সংবাদমাধ্যমটির উদ্ধৃত এক বিচারিক সূত্রের দাবি, সন্দেহভাজন ব্যক্তি একজন র‍্যাপার ও ফুটবলার কিলিয়ান এমবাপেকেও টার্গেট করার পরিকল্পনা করেছিলেন।

তবে এমবাপেকে অপহরণের কোনো চেষ্টা বাস্তবে হয়েছিল কি না, কিংবা কথিত এই পরিকল্পনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তাই হবে মনোনয়নের প্রধান মাপকাঠি: স্বাস্থ্যমন্ত্রী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়তাকে প্রধা...

রণজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই ইসলাম ধর্মীয় শিক্ষক, বিপাকে মুসলিম শিক্ষার্থীরা

বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী রণজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষা...

ভারতসহ ৩ দেশের কাছে বন্যার ক্ষতিপূরণ চাইল নেপাল

নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও বন্যায় প্রাণহানি এক হাজার ছাড়িয়ে যাওয়ার পর জলবায়ু ক্...

নেপালে বন্যায় নিহত বেড়ে ১১২৭

নেপালের ভোটেকোশি নদীতে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জন...

পিরোজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজ...

সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানা ধরনের গুজব ছড়াচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্...

তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। ২০০...

বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বর্তমান অবস্থান নিশ্চিত করতে...

এমবাপেকে অপহরণের পরিকল্পনা, টার্গেটে রিয়াল তারকা

ফুটবল মাঠের বাইরেও কিলিয়ান এমবাপেকে ঘিরে সামনে এসেছে উদ্বেগজনক তথ্য। ফরাসি সং...

বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই লাউতারো

আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে বেশ মরিয়া ছিল বার্সেলোনা। অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা