জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসের পর এবার বেড়েছে লঞ্চভাড়াও। এতে কম দূরত্বে প্রতি কিলোমিটারে ২৩ পয়সা ও বেশি দূরত্বে ২০ পয়সা বাড়ানো হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকের পর নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এ ভাড়া বাড়ানোর ঘোষণা দেন।
এর আগে ২৩ সেপ্টেম্বর ডিজেলচালিত বাস ও মিনিবাসে কিলোমিটারপ্রতি ভাড়া ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বেড়েছে। মূল্যবৃদ্ধির ফলে ডিজেলের দাম ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৬০ টাকা এবং পেট্রোলের দাম ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হয়েছে।