রাজনীতি

একটি গোষ্ঠী স্বৈরাচারের মতো কথা বলছে: আমিনুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, একটি গোষ্ঠী ক্ষমতার মোহে নিজেরা স্বৈরাচারের মতো কথা বলছে। স্বৈরাচারী মনোভাব নিয়ে কথা বলছে।

বুধবার (০৫ মার্চ) দুপুরে রাজধানীর রামপুরা হাজীপাড়া ইকরা মসজিদ মাঠে রামপুরা থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, শেখ হাসিনার বিচারের সাথে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নাই। সংষ্কারের নাম করে কোনো অবস্থাতেই নির্বাচনী ব্যবস্থাকে পেছানোর সুযোগ নেই। ভূল পথে গেলে বাংলাদেশের জনগণ কাউকে ক্ষমা করবে না, স্বৈরাচারের মতো অবস্থায় পড়তে হবে।

দেশকে স্থিতিশীল করতে হলে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করে তিনি বলেন, দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকারই শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের আওতায় আনতে সক্ষম হবে এবং নির্বাচিত সরকারই দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে।

আমিনুল হক বলেন, ‘বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে, তারা ১৯৭১ সালে মহান স্বাধীনতাযুদ্ধের মাধ্যমে পাক-হানাদার বাহিনীকে তাড়িয়েছিল। ১৯৯১ সালে বাংলাদেশের ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়েছে। আমরা দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনার পতন নিশ্চিত করেছি।’

তিনি আরো বলেন, ‘স্বৈরাচারের দোসররা বাংলাদেশে বসে বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে তারা বাংলাদেশের ভেতরে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায়।’

আমিনুল হক বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। আমরা ঐক্যবদ্ধ থেকে এদেশের জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করবো। কোনো অবস্থাতেই এই অন্তবর্তী সরকারকে ব্যর্থ হতে দেবো না।’

রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচার সরকার সিন্ডিকেট করে দেশের জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করে রেখেছিল। এখন পর্যন্ত সেই আওয়ামী সিন্ডিকেটগুলো দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ করছে।

রামপুরা থানা বিএনপির আহ্বায়ক হেলাল কবির হেলুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম (বড় মিয়া) এর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্যসচিব মোস্তফা জামান, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

মহাকাশে মার্কিন অস্ত্র নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে শঙ্কা

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করেছে যুক্তরাষ্ট...

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বাড়লেও বিশ্ব...

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্ট...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা