ছবি: সংগৃহীত
খেলা

ইসরায়েলকে নিষিদ্ধের দাবিতে মঈন আলিসহ ৫০ ক্রীড়াবিদের চিঠি

ক্রীড়া ডেস্ক

ফিলিস্তিনে গণহত্যার দায়ে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন ৫০ জন ক্রীড়াবিদ। এখানে সাবেক ও বর্তমান সব ধরনের খেলোয়াড়ই আছেন। উয়েফার প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে নিষিদ্ধের দাবিতে তাদের সই করা একটি চিঠি পাঠানো হয়েছে উয়েফায়।

উয়েফায় পাঠানো চিঠিতে সই করা খেলোয়াড়দের তালিকায় আছনে ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলী, ফরাসি মিডফিল্ডার পল পগবা ও ব্রিটিশ বক্সার জ্যাক চেল্লির মতো জনপ্রিয় ক্রীড়াবিদরা।

এই তালিকায় আরো আছেন ব্রিটিশ ঘোড়দৌড়ে প্রথম হিজাবধারী জকি খাদিজা মেল্লা, ক্রিস্টাল প্যালেসের মালিয়ান মিডফিল্ডার চিয়েক ডৌকুরে, চেলসির সাবেক মরোক্কান উইঙ্গার হাকিম জিয়েশ, অ্যাস্টন ভিলার ডাচ উইঙ্গার আনোয়ার এল ঘাজি এবং লেস্টার সিটির সাবেক কোচ নাইজেল পিয়ার্সন।

গত আগস্টে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হন ফিলিস্তিনের ফুটবলার সুলেইমান আল-ওবেইদ। চিঠিতে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। চিঠিতে লেখা হয়, ‘বেঁচে থাকতে খেলাধুলার মাধ্যমে আশার সঞ্চার করেছেন তিনি। মৃত্যুর মাধ্যমে তিনি মনে করিয়ে দিলেন, কেন খেলাধুলার সংস্থাগুলোর এখনই পদক্ষেপ নেওয়া জরুরি।’

চিঠি পৌঁছে দেওয়ার কাজটি করেছে ব্রিটেনভিত্তিক সংগঠন নুজুম স্পোর্টস। চিঠিতে লেখা হয়, ‘আমরা উয়েফাকে আহ্বান জানাই, অবিলম্বে যেন ইসরায়েলকে সব প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হয়। যত দিন না তারা আন্তর্জাতিক আইন মেনে চলে, বেসামরিক মানুষ হত্যা ও অনাহার সৃষ্টি বন্ধ করে। অন্যায়ের মুখে খেলাধুলা নিরপেক্ষ থাকতে পারে না। নীরব থাকা মানে হলো মেনে নেওয়া যে কিছু মানুষের জীবন অন্যদের জীবনের চেয়ে কম মূল্যবান। আমরা বিশ্বাস করি, সব দেশ ও সব মানুষের জন্য একটাই মানদণ্ড থাকা উচিত—কোনো দ্বিচারিতা ছাড়া ন্যায়বিচার।’

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা