ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান ফেরত আফগানদের বাস দুর্ঘটনার কবলে, নিহত ৭১

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৭৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে কাবুলগামী একটি বাসের সঙ্গে একটি ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

হেরাতের তথ্য ও সংস্কৃতি অধিদফতরের দায়িত্বপ্রাপ্ত তালেবান কর্মকর্তা আহমাদুল্লাহ মোত্তাকি জানিয়েছেন, দুর্ঘটনার শিকার বাসটি ইরান থেকে বিতাড়িত আফগানদের বহন করছিল। বাসে থাকা সব যাত্রী এবং সংঘর্ষের শিকার অন্য বাহনের অন্তত দুজনের মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে অন্তত ১৭ জন শিশু ছিল বলে বিবিসি পশতুর প্রতিনিধি জানিয়েছেন।

স্থানীয় পুলিশের বরাতে ফরাসি বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, বাস চালকের খামখেয়ালিপনা ও মাত্রাতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটেছে।

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা প্রায় নিয়মিত আপদ। কয়েক দশকের সংঘাতে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট এবং ট্র্যাফিক আইন কার্যকরভাবে প্রয়োগ না হওয়াই এর অন্যতম কারণ।

গত শতাব্দীর ৭০ এর দশক থেকে লাখ লাখ আফগান নাগরিক ইরান ও পাকিস্তানে আশ্রয় নিয়েছে। বিশেষ করে ১৯৭৯ সালে সোভিয়েত আগ্রাসন ও ২০২১ সালে তালেবানের ক্ষমতা দখলের পর থেকে এই ঢল বাড়ে। এর ফলে ইরানে অভিবাসীবিরোধী মনোভাব তীব্র হয় এবং আফগানদের প্রতি বৈষম্য বাড়তে থাকে।

সাম্প্রতিক মাসগুলোতে নথিবিহীন আফগানদের তাড়িয়ে দেওয়ার বিষয়ে শক্ত অবস্থান নিয়েছে তেহরান।

এর আগে, জুলাই মাসের মধ্যে নথিহীন আফগানদের স্বেচ্ছায় দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল তেহরান। তবে জুনে ইসরায়েলের সঙ্গে কথিত ১২ দিনের যুদ্ধের পর দেশটি নিরাপত্তা হুমকির অভিযোগ তুলে জোরপূর্বক লাখ লাখ আফগানকে বের করে দিয়েছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, শুধু জানুয়ারি থেকে এখন পর্যন্ত ইরান ছেড়েছে ১৫ লাখের বেশি আফগান, যাদের অনেকে কয়েক পুরুষ ধরে সেখানে বাস করছিলেন।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বর্তমান তালেবান শাসনের অধীনে থাকা আফগানিস্তানের সামর্থ্য নেই ফিরে আসা বিপুলসংখ্যক নাগরিককে পুনর্বাসিত করার। দেশটি ইতোমধ্যেই পাকিস্তান থেকে ফেরত আসা অভিবাসীর চাপে হিমশিম খাচ্ছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানে ২০ আফগান নাগরিকের ফাঁসি

বিভিন্ন কারাগারে বন্দি আফগানিস্তানের অন্তত ২০ জনকে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যক...

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

গ্রিনডট ও ওজি গ্রুপের চেয়ারম্যান জাহিদুল ইসলামের সাফল্য ও নতুন ভিশন

পরিবেশ প্রকৌশল, আধুনিক পানি শোধন প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন খাতে দীর্ঘদিন ধর...

সাটুরিয়ায় খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সিন্ডিকেট ভাঙার ঘোষণা

খাদ্য গুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়...

দেশজুড়ে নিরাপদ খাদ্য অভিযানে ২০.৫০ লাখ টাকা জরিমানা, ১৬ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক...

সাটুরিয়ায় নারী খুন: ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক আফছার গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়ায় নির্জন এলাকায় লাইলী বেগম ওরফে ফাতেমা (৫৮) নামে এক নারীক...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

নীলফামারী সরকারি কলেজের উন্নয়ন নিয়ে তুহিনের আক্ষেপ

নীলফামারী সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদে...

শিক্ষায় বরাদ্দ খরচ নয়, রাষ্ট্রের বিনিয়োগ: নুরুল হক নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ছাত্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা