ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ইরাকে বিয়েবাড়িতে অগ্নিকাণ্ড, নিহত ১১৩

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে দেশটির নিনেভেহ প্রদেশের হামদানিয়া জেলায় এ ঘটনা ঘটে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত জরুরি কর্মীরা ঐ অনুষ্ঠানে পুড়ে যাওয়া ভবনে উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নিনেভেহ প্রদেশের ডেপুটি গভর্নর হাসান আল-আলাক রয়টার্সকে জানান, অগ্নিকাণ্ডে ১১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যদিও মধ্য প্রাচ্যের এ দেশটির রাষ্ট্রীয় মিডিয়া নিহতের সংখ্যা অন্তত ১০০ এবং আহতের সংখ্যা ১৫০ জন বলে জানিয়েছে।

পৃথক প্রতিবেদনে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদ মাধ্যম বিবিসি বলছে, ইরাকের উত্তরাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০০ জন নিহত এবং ১৫০ জন আহত হয়েছেন।

এছাড়া স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে বর ও কনে রয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার রাতে নিনেভেহ প্রদেশের আল-হামদানিয়া জেলায় এ ঘটনা ঘটে।

ঠিক কী কারণে আগুন লেগেছে, তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে আতশবাজি ফাটানোর পরে আগুন ছড়িয়ে পড়েছে।

ইরাকের নিউজ এজেন্সি ‘নিনা’র পোস্ট করা একটি ছবিতে দমকলকর্মীদের আগুন নেভাতে লড়াই করতে দেখা যায়। এছাড়া সোশ্যাল মিডিয়ায় দেওয়া স্থানীয় সাংবাদিকদের ছবিগুলোতে অনুষ্ঠানস্থলের পুড়ে যাওয়া অংশ দেখা যাচ্ছে।

দেশটির বেসামরিক প্রতিরক্ষা অধিদফতর জানিয়েছে, পুড়ে যাওয়া ভবনটিতে থাকা দাহ্য প্যানেল আগুন দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করে থাকতে পারে।

অধিদফতরের একজন কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডের ফলে ইভেন্ট হলের কিছু অংশ ধসে পড়েছে। স্বল্পমূল্যের নির্মাণ সামগ্রী ব্যবহারের ফলে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই এটি ধসে পড়ে।

রয়টার্সের একজন সংবাদদাতার ধারণ করা ভিডিওতে জীবিতদের সন্ধানে অগ্নিনির্বাপক কর্মীদের ভবনের ধ্বংসাবশেষের ভেতরে প্রবেশ করতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় রাত ১০ টা ৪৫ মিনিটে ভবনটিতে যখন আগুন ছড়িয়ে পড়ে, তখন শত শত মানুষ সেখানে আনন্দ উদযাপন করছিলেন।

দুর্ভাগ্যজনক এ ঘটনায় ইরাকের প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের ত্রাণসহ সকল সহায়তা প্রদানে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু

দেশে ক্রমেই বাড়ছে হামের প্রকোপ। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও...

এশিয়ান গেমসে লিটনের লক্ষ্য ফাইনাল

২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। তবে সে...

রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপ...

জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম দিনেই অত্যন্ত ব্যস্ত ও ফলপ্রসূ সম...

এবার বাড়লো লঞ্চভাড়াও

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসের পর এবার বেড়েছে লঞ্চভাড়াও। এতে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা