আমার বাঙলা
সারাদেশ

ইকোপার্কের জঙ্গলে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া শিশুর মৃত্যু

আমার বাঙলা ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের জঙ্গল থেকে গলাকাটা জীবিত উদ্ধার করা শিশুটি (মেয়ে) মারা গেছে।

সোমবার (২ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

রোববার দুপুর ২টার দিকে সীতাকুণ্ডে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের জঙ্গল থেকে তাকে গলাকাটা জীবিত অবস্থায় উদ্ধার করে স্থানীয় কয়েকজন যুবক। গলাকাটা অবস্থায় শিশুটি জঙ্গলে হেঁটে বেড়াচ্ছিল বলে উদ্ধারকারীরা জানান। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেন কর্তব্যরত চিকিৎসক।

হাসপাতালে গলাকাটা শিশুটি অল্প শব্দ করে জানিয়েছে, তার নাম ইরা (৭)। কুমিরা ইউনিয়নের মাস্টারপাড়ার মনিরুল ইসলামের কন্যা। সে মসজিদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। তবে নিজ এলাকার এক ব্যক্তি তাকে ইকোপার্ক এলাকায় এনেছেন। ওই ব্যক্তিকে দেখলে চিনবে বলে ইশারায় জানায়।

ইকোপার্ক সড়কের শ্রমিক ও স্থানীয় যুবক রবিউল হাসান ও আরিফ জানিয়েছে, ইকোপার্ক এলাকার প্রায় পাঁচ কিলোমিটার ওপরে সড়কের কাজ করছিল তারা। এ সময় এক্সকেভেটর চালক দেখতে পায় একটি মেয়ে (শিশু) গলাকাটা রক্তাক্ত অবস্থায় জঙ্গল থেকে হেঁটে রাস্তার দিকে আসছিল। শিশুটিকে রক্তাক্ত দেখতে পেয়ে চালক আমাদের ডেকেছেন। পরে তার গলা বেঁধে তাৎক্ষণিক শিশুটিকে আমাদের একটি ট্রাকে তুলে সীতাকুণ্ড হাসপাতালে নিয়ে এসেছি। তবে কে বা কারা তাকে গলা কেটেছে আমরা দেখিনি।

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের (ইমারজেন্সি) চিকিৎসক ডা. ইসরাত জাহান মুহুয়া জানান, শিশুটির অবস্থা খুবই ক্রিটিকাল। তার গলা কাটা। তাকে দ্রুতই চট্টগ্রামে মেডিকেলের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানে হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি পাঠানো হয়েছে। মেয়েটিকে কুমিরা থেকে তুলে আনা হয়েছিল। ইকোপার্কের সড়কে কর্মরত তিন যুবক গলাকাটা রক্তাক্ত মেয়েটিকে (শিশু) উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে পৃথক অভিযানে দুই মাদক সেবকের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদী উপজেলার মনোহরদী পৌরসভার হিন্দু পাড়া এলাকায় পৃথক দুই অভিযানে...

বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দায়িত্ব নিল আমিরাত

ইরানের প্রতিশোধমূলক আক্রমণ আর ইসরাইল-যুক্তরাষ্ট্রের আগ্রাসনে বন্ধ আছে মধ্যপ্র...

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা ৫০০ ছাড়ালো

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে নিহতের সংখ্যা ৫৫০ ছাড়িয়ে...

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করা...

রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করব না

বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর মোস্তাকুর রহমান রাজনৈতিক চাপের কাছে নতি স্...

বগুড়া সফর স্থগিত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ মা...

এটি কোনো অন্তহীন যুদ্ধ নয়: নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল সোমবার বলেছেন, ইরানের বির...

সৌদি আরবের তেল কোম্পানিতে হামলা ইরান নয়, ইসরায়েল চালিয়েছে

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল শোধনাগার কোম্পানি আরামকোর স্থাপনায় সংঘটিত হামলার নে...

ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে সশস্ত্র ই...

ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে প্রবাসী বাংলাদেশির মৃত্যু: তারেক রহমানকে বাহরাইনের রাজার শোকবার্তা

বাহরাইনে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নাগরিকের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা