সংগৃহীত
টেকলাইফ

ইঁদুরের মস্তিষ্কের মানচিত্রে ‘গ্যালাক্সির দৃশ্য’

আমার বাঙলা ডেস্ক

বিজ্ঞানীরা ইঁদুরের মস্তিষ্কের বড় একটি মানচিত্র তৈরি করেছেন। এটির মস্তিষ্কের যে অংশের মানচিত্র তারা তৈরি করেছেন, সেখানে বার্তা পাঠানোর সময় ৮৪ হাজার নিউরনকে (স্নায়ুকোষ) সংযুক্ত করে এমন তারের একটি চিত্র ফুটে উঠেছে। এ চিত্র দেখতে মহাকাশে ছড়িয়ে থাকা গ্যালাক্সি বা ছায়াপথের মতোই।

এ মানচিত্র তৈরিতে গবেষকেরা ইঁদুরের মস্তিষ্কের ছোট এক খণ্ডাংশ ব্যবহার করেছেন, যেটি আকারে একটি পপিবীজের সমান। গবেষণায় তারা হাজার হাজার এসব নিউরন শনাক্ত ও এগুলো শাখা-প্রশাখার মতো ছড়িয়ে থাকা ফাইবারের মতো কীভাবে যুক্ত থেকে যোগাযোগ প্রতিষ্ঠা করে, তা নিরূপণ করেছেন। যোগাযোগের এ প্রক্রিয়ায় সিন্যাপস নামে পরিচিত বিস্ময়কর ৫০ কোটি সংযোগস্থলের অস্তিত্ব লক্ষ করেছেন গবেষকেরা।

এ-সংক্রান্ত তথ্য-উপাত্ত বুধবার (৯ এপ্রিল) বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত হয়েছে। আমাদের মস্তিষ্ক কীভাবে কাজ করে, সে রহস্য উদ্ঘাটনে এ গবেষণাকে একধাপ অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। মানব মস্তিষ্কের কার্যপ্রণালি নিয়ে বিশ্বজুড়ে বিজ্ঞানীদের আরো গবেষণার পথ উন্মোচন করবে এটি।

ইঁদুরের মস্তিষ্কের মানচিত্র তৈরিতে নেতৃত্ব দেওয়া গবেষক দলের প্রধান সিয়াটলের ‘অ্যালেন ইনস্টিটিউট ফর ব্রেইন সায়েন্স’– এর ফরেস্ট কোলম্যান বলেছেন, ‘এটি অবশ্যই একটি বিস্ময়ের অনুভূতি তৈরি করে, যেন আমরা ছায়াপথের ছবি দেখছি।’

এই গবেষক আরো বলেন, ‘এটি দেখে আপনি (আপনার মস্তিষ্ক) কতটা জটিল, তা বুঝতে পারবেন। আমরা একটি ক্ষুদ্র অংশ দেখছি...একটি ইঁদুরের মস্তিষ্কের। (এ মানচিত্রে) নিউরনসমূহ ও এসবের মধ্যকার লাখ লাখ সংযোগের সৌন্দর্য এবং জটিল নকশা আপনি দেখতে পাবেন।’

আমরা যেভাবে চিন্তা করি, কিছু অনুভব করি, দেখি, কথা বলি ও নড়াচড়া করি, তা মস্তিষ্কের নিউরন বা স্নায়ুকোষের কারণেই ঘটে। নিউরনগুলো সক্রিয় থেকে একে অপরের কাছে বার্তা পাঠায়। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে জানেন যে সংকেতগুলো একটি নিউরন থেকে অন্যটিতে অ্যাক্সনস ও ডেনড্রাইটস নামক তন্তু হয়ে এগিয়ে যায়। এ ক্ষেত্রে এসব সংকেত সিন্যাপসেস ব্যবহার করে পরবর্তী নিউরনে লাফিয়ে চলে। কিন্তু নিউরনের নেটওয়ার্ক এবং এ তারের জালের ব্যাঘাত কীভাবে আলঝেইমার, অটিজম বা অন্যান্য রোগে ভূমিকা রাখতে পারে, সেসব সম্পর্কে খুব কম জানা যায়।

অ্যালেন ইনস্টিটিউটের বিজ্ঞানী ক্লে রিড বলেন, ‘মস্তিষ্কের কোষগুলো কীভাবে নিজেদের কাজ করে, সে সম্পর্কে আপনি হাজারো অনুমান করতে পারেন। কিন্তু আপনি সেই অনুমানগুলো পরীক্ষা করতে পারবেন না, যদি না আপনি সম্ভবত সবচেয়ে মৌলিক বিষয়টি জানেন। সেটি হলো, কীভাবে কোষগুলো একে অপরের সঙ্গে যুক্ত থাকে।’

প্রিন্সটন ইউনিভার্সিটির গবেষকেরা ইঁদুরের মস্তিষ্ক নিয়ে গবেষণায় প্রাপ্ত তথ্যের ডিজিটাল থ্রিডি কপি তৈরি করেছেন, যা অন্য বিজ্ঞানীরা নতুন নতুন গবেষণায় কাজে লাগাতে পারবেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা