ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আলীরেজা আরাফিই কি হচ্ছেন পরবর্তী খামেনি

আমার বাঙলা ডেস্ক

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটিতে বড় নেতৃত্বশূন্যতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দুই পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে তড়িঘড়ি করে তিন সদস্যের অন্তর্বর্তীকালীন কাউন্সিল গঠন করেছে তেহরান। এতে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেইয়ের সঙ্গে স্থান পেয়েছেন দেশটির গার্ডিয়ান কাউন্সিলের সদস্য ও প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ আলীরেজা আরাফি।

এই তিন জনের মধ্য থেকে একজনকে শিগগিরই একজনকে শীর্ষ নেতা নির্বাচন করা হবে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। এরপর থেকেই আলীরেজা আরাফিকে নিয়ে চলছে বিস্তর আলোচনা ও গুঞ্জন। তিনিই কি তাহলে পরবর্তী খামেনি হবেন- এমন প্রশ্ন সচেতন মহলের মুখে মুখে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর মূলত দেশটিতে একক নেতৃত্ব নেই। যুদ্ধ চালিয়ে যাওয়া বা বন্ধ করার নির্দেশনা কে দেবেন- এটি নিয়েও আলোচনা আছে। এমনকি ইরানের বাহিনীগুলোর ওপরও এখন কারও নিয়ন্ত্রণ নেই, সেনাবাহিনী ও বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেলরা তাদের ইচ্ছেমতো প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছেন বলে রোববার (১ মার্চ) এক সাক্ষাৎকারে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

এমতাবস্থায় একটি বিষয় স্পষ্ট যে এক বিশাল নেতৃত্বের শূন্যতার মুখে পড়েছে ইরান। খামেনির উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে তিন সদস্যের একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল। এই কাউন্সিলের অন্যতম সদস্য আলীরেজা আরাফি, যিনি নিহত সর্বোচ্চ নেতার অত্যন্ত বিশ্বস্ত সহযোগী ছিলেন।

ইরানের অন্তর্বর্তী কাউন্সিলে আরাফি

আরাফিকে ইরানের 'লিডারশিপ কাউন্সিল'-এর আইনজ্ঞ সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই কাউন্সিল রাষ্ট্র পরিচালনা করবে।

কাউন্সিলের তিন সদস্যের মধ্যে আরাফি সবচেয়ে তরুণ। রোববার তিনি এক হুঙ্কার দিয়ে বলেন, জাতি বিপ্লবের পথেই চলবে এবং জনগণ, প্রিয় তরুণ ও শিক্ষার্থীদের রক্তের প্রতিশোধ নেবে।

পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে তার ও মোহসেনি-এজেইর নাম আলোচনায় আছে।

তবে এরই মধ্যে কিছু অসমর্থিত খবর পাওয়া যাচ্ছে যে, ইসরাইল-যুক্তরাষ্ট্রের নতুন হামলায় আরাফি নিহত হয়েছেন। সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন ইসরাইলি সংবাদমাধ্যমের বরাতে এক্সে দাবি করেছেন যে, ‘ইরানের ভারপ্রাপ্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আরাফি তেহরানে নতুন হামলায় নিহত হয়েছেন।’

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেনাপ্রধানের হাতে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় গাছের চারা...

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত!

রাজধানীর উত্তরায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী শাকিবুল ইসলাম শাকিব ও রবিউল ইসলাম...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধি নিয়ে বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

পাটওয়ারী: নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে জয়পুরহাটে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা&rsq...

বন্যায় ৫৮ মৃত্যু, বিপাকে ১২ লাখ মানুষ

দেশে সাম্প্রতিক অতিবৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পাহাড় ধসের কারণে সৃ...

বেনজীর-হাদীকে ফিরিয়ে আনতে সরকারের পরিকল্পনা

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলা...

চেক ডিজঅনার মামলা: জামিনে সালমান এফ রহমান

চেক ডিজঅনারের এক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও ব...

বন্যার পানি নামছে, ফুটে উঠছে ধ্বংসস্তূপ ও ক্ষয়ক্ষতির চিহ্ন

কক্সবাজারে গত টানা আটদিনের ভয়াবহ বন্যার পানি অবশেষে নামা শুরু করেছে। গত মঙ্গল...

বড় ভূমিকম্প ঝুঁকিতে ঢাকার ৮ লাখ ভবন

রাজধানী ঢাকায় বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা